এক্সপ্লোর

Jammu and Kashmir : প্রবল তুষারধসে আটকে পড়া ৩০ জন সাধারণ নাগরিককে উদ্ধার ভারতীয় সেনার

Jammu and Kashmir : জম্মু ও কাশ্মীরের চৌকিবাল-তাংধার রাস্তা থেকে গতকাল রাতে তাঁদের উদ্ধার করা হয়...

কুপওয়াড়া : প্রবল তুষারপাত ও তুষারধসের মধ্যে আটকে পড়েছিলেন। এমনই ৩০ জন সাধারণ নাগরিককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। জম্মু ও কাশ্মীরের চৌকিবাল-তাংধার রাস্তা থেকে গতকাল রাতে তাঁদের উদ্ধার করা হয়। পর পর দুটি তুষারধস (Avalanches) ও তুষারপাতের (Snowfall) পর জাতীয়সড়কের এসএম হিল ও খুনি নালা এলাকায় আটকে পড়েছিলেন তাঁরা। এমনই খবর একাধিক সংবাদ সংস্থা সূত্রের।

সেনা আধিকারিকরা জানিয়েছেন, যখনই আমরা সাধারণ নাগরিকদের গাড়িতে আটকে পড়ার খবর পাই, সঙ্গে সঙ্গে এনসি পাসের কাছে পৌঁছে যায় বাহিনী। ভারতীয় সেনার তরফে দুই তুষারধস উদ্ধারকারী দল ও জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের একটি দলকে মোতায়েন করা হয়।

আরও পড়ুন ; হিমশীতল ঠান্ডায় তুষারঝড়ে দাঁড়িয়েই সীমান্ত রক্ষা, ভারতীয় সেনার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়

দুটি তুষারধসের কারণে আবহাওয়া খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও, ১৪ জন নাগরিককে উদ্ধার করে নীলমে আনা হয় এবং বাকি ১৬ জনকে এনসি পাসের (সাধনা পাস নামেও পরিচিত) কাছে নিয়ে যাওয়া হয়।  

উদ্ধার করার পর ওই নাগরিকদের খাবার, চিকিৎসা পরিষেবা, রাতে থাকার জায়গা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে রাস্তা থেকে বরফ পরিষ্কারের পর ১২টি গাড়ি উদ্ধার করা হয়। সমগ্র উদ্ধারকাজটা চলে পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে।

গত বছরও সশস্ত্রবাহিনী খুনি নালা এলাকা থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার করেছিল। কারণ, এলাকাটি তুষারধস প্রবণ। 

ঝড়-বৃষ্টি-তুষারপাত, সীমান্তে সদা সতর্ক যাঁরা থাকে, তাঁরা ভারতীয় সেনা। প্রবল তুষারঝড়েও সীমান্তে সজাগ থেকে দেশকে সুরক্ষা দিয়ে চলেছে ভারতীয় সেনা৷ সম্প্রতি জম্মু-কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় ধরা পড়ে কর্তব্যরত ভারতীয় সেনার একাধিক ছবি, যা নিমেষে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ অশ্বিনী বৈষ্ণ একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, তুষারঝড়ের হাড় কাঁপানো ঠান্ডাতেও ভারতীয় সেনা সীমান্ত পাহারা দিচ্ছেন। ওই ভিডিয়োয় দেখা যায়, প্রচন্ড ঠান্ডা বাতাস উপেক্ষা করেই এই সেনারা, সীমান্ত এলাকায় বাজপাখির মতো নজর রাখছেন। আর একটি ভিডিওতে দেখা যায়, এক দল সৈন্য তুষার-ঢাকা পাহাড়ের মধ্যে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন।     

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget