এক্সপ্লোর

Jammu Airforce Base Blast: জম্মুর এয়ারফোর্স স্টেশনের বিস্ফোরণে ব্যবহৃত ড্রোন, টার্গেট ছিল যুদ্ধবিমান, দাবি বায়ুসেনার

এই ঘটনার নেপথ্যে জঙ্গি-যোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে

জম্মু: জম্মুর এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের ঘটনায় উঠে এল এক জোড়া নতুন তথ্য। বায়ুসেনা সূত্রে ২টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয়ত, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল। 

এই ঘটনার নেপথ্যে জঙ্গি-যোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যদিও, এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায়  স্বীকার করেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। পৃথক তদন্ত চালাতে ঘটনাস্থলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) প্রতিনিধিদল। 

শনিবার গভীর রাতে ৫ মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু এয়ারফোর্স স্টেশন। রাত ১টা ৪০ মিনিট নাগাদ  টেকনিক্যাল এরিয়ায় পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এখনও পর্যন্ত ২ জন জখম হয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, রাত ১টা ২৭ মিনিটে প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ হয় রাত ১টা ৩২ মিনিটে। 

বায়ুসেনা সূত্রে খবর, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদ। আরেকটি বিস্ফোরণ হয় খোলা জায়গায়। 

এই বিস্ফোরণ বায়ুসেনার ২ কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন-- উইং অফিসার অরবিন্দ সিংহ ও লিডিং এয়ারক্র্যাফ্টম্যান এসকে সিংহ। তবে, কারোরই আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

সূত্রের খবর, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। নেপথ্যে জঙ্গি-যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা। ঘটনাস্থলে পৌঁছেছেন এয়ার মার্শাল বিক্রম সিংহ। এদিন সকালে সহকারী বায়ুসেনা প্রধান এইচ এস অরোরার সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 

ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত করছে রাজ্য পুলিশও। ইতিমধ্য়েই ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন জম্মু এসএসপি। পৌঁছেছে পুলিশের স্পেশাল অপারেশন্স গ্রুপ(এসওজি)-ও। 

পাশাপাশি, পৃথক তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ দলও। পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দলও। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। 

অন্যদিকে, জম্মুর ত্রিকূটনগর থানা এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। নাদিম নামে ওই জঙ্গির কাছ থেকে ৫ কেজি বিস্ফোরক, আইইডি উদ্ধার হয়েছে। 

সেরা শিরোনাম

CJP Funding: পাকিস্তানের রাজনীতিকরা টাকা পাঠাচ্ছেন ককরোচ জনতা পার্টিকে? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, নিশানায় অভিজিৎ-আশুতোষ
পাকিস্তানের রাজনীতিকরা টাকা পাঠাচ্ছেন ককরোচ জনতা পার্টিকে? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, নিশানায় অভিজিৎ-আশুতোষ
Building Collapse In Delhi : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
Election Commission: Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার
Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার
Girl Dies in School: ক্লাসরুমে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্রী, খেলার পিরিয়ড থেকে ফিরেই
ক্লাসরুমে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল তৃতীয় শ্রেণির ছাত্রী, খেলার পিরিয়ড থেকে ফিরেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget