এক্সপ্লোর

Kalicharan Maharaj Arrest:গাঁধীজী সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার কালীচরণ

Kalicharan Maharaj Arrest:ধর্ম সংসদে মহাত্মা গাঁধী সম্পর্কে জ্বালাময়ী অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে রায়পুরের টিকরাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

নয়াদিল্লি:     সম্প্রতি ছত্তীসগড়ের রায়পুরে একটি ধর্ম সংসদে মহাত্মা গাঁধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য গ্রেফতার কালীচরণ মহারাজ। এদিন মধ্যপ্রদেশের খাজুরাহর বাগেশ্বরী ধামের কাছে তাঁকে গ্রেফতার করা হয়েছে।  রায়পুরের পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল এই সন্তের গ্রেফতারির খবর নিশ্তিত করেছেন। ধর্ম সংসদে মহাত্মা গাঁধী সম্পর্কে জ্বালাময়ী অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে রায়পুরের টিকরাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

রায়পুরের এসপি প্রশান্ত আগরওয়াল বলেছেন, মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে ২৫ কিমি দূরে বাগেশ্বরী ধামে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন কালীচরণ মহারাজ। এদিন ভোর চারটে নাগাদ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এদিন সন্ধের পর কালিচরণকে নিয়ে পুলিশের দল আজ সন্ধের পর রায়পুরে পৌঁছবে।

কালিচরণের বিরুদ্ধে ছত্তীসগড় থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত একাধিক মামলা রয়েছে। মহারাষ্ট্র পুলিশ বেশ কিছুদিন ধরেই কালিচরণের খোঁজ করছিল। পুলিশ জানিয়েছে, রায়পুরে মামলা দায়ের হওয়ার পর থেকে গেস্ট হাউসে লুকিয়ে ছিলেন কালিচরণ।  

মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা জিতেন্দ্র আহওয়াড় কালিকরণের বিরুদ্ধে ঠানে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নিজেকে কালীর পুত্র বলে দাবি করা কালীচরণ গাঁধীজী সম্পর্কে রায়পুরের ধর্ম সংসদে অবমাননাকর মন্তব্য করেছিলেন। এরপর গত ২৭ ডিসেম্বর নিজের ইউটিউব চ্যানেলে তিনি ৮.৫১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি বলেন, যে কথা তিনি বলেছেন, তা নিয়ে তাঁর কোনও আফসোসও নেই। শুধু তাই নয়, মহাত্মা গাঁধীর বিরুদ্ধে তিনি বিভিন্ন অভিযোগ তোলেন। সর্দার বল্লভভাই পটেলকে প্রধানমন্ত্রী না করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালীচরণের দাবি, মহাত্মা গাধী জাতির জনক নন, তিনি পরিবারতন্ত্রের জনক।

গত ২৬ ডিসেম্বর ধর্ম সংসদে মহাত্মা গাঁধী সম্পর্কে অপমানজনক মন্তব্যের পরই কালীচরণ ছত্তীসগড়ে থেকে ফেরার হয়ে যান। পরের দিন ভিডিও প্রকাশ করে জানান, মহাত্মা গাঁধী সম্পর্কে বক্তব্যের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। এই ভিডিও-র পর পুলিশের সাইবার সেল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়ে ওঠে। শেষপর্যন্ত দেখা যায়, কালীচরণের লোকেশন খাজুরাহো। এরপর পুলিশের তিন-তিনটি দল পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, রায়পুর থেকে ফেরার হওয়ার পর কালীতরণের ফোন বন্ধ হয়ে গিয়েছিল। শেষবার খাজুরাহোতে ফোন চালু করেও ফের বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পুলিশ আজ ভোরে কালীচরণকে গ্রেফতার করে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhijeet Dipke : অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
অভিজিৎ ডিপকে-র গায়ে কালি ছুঁড়লেন মহিলা, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বললেন...
Shashi Tharoor : হোটেলের লিফ্টে আটকে পড়লেন সাংসদ, ভয়ঙ্কর অভিজ্ঞতা
হোটেলের লিফ্টে আটকে পড়লেন সাংসদ, ভয়ঙ্কর অভিজ্ঞতা
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget