এক্সপ্লোর

Kerala CM Corona Positive করোনার কবলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

করোনার কবলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

তিরুঅনন্তপুরম : করোনার করাল গ্রাসে এবার কেরলের মুখ্যমন্ত্রী। কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন পিনারাই বিজয়ন। ট্যুইটারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, আমার কোভিড টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। কোঝিকোড়ের গর্ভমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করব। সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন, তারা নিজেদের স্ব-পর্যবেক্ষণে রাখুন।

গত মাসে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী। কেরলের মুখ্যমন্ত্রীর অফিস সূত্রের খবর, পিনারাই বিজয়নের কোনও কোভিডের উৎসর্গও ছিল না। কিছুদিন আগেই অবশ্য পিনারাই বিজয়নের মেয়ে ভীনা বিজয়ন ও জামাতা মহম্মদ রিয়াস করোনা আক্রান্ত হন।

এই মুহূর্তের পশ্চিমবঙ্গের মতোই কেরলেও ভোটের আবহ। কুন্নুর জেলার ধর্মাদাম আসন থেকে ভোটে লড়বেন সিপিএম প্রার্থী পিনারাই বিজয়ন। মাঝে ভোটের প্রচারে অবশ্য কেরলের মুখ্যমন্ত্রী শুধু নিজের কেন্দ্রেই আবদ্ধ ছিলেন না, চষে বেড়িয়েছেন প্রায় গোটা রাজ্যই। করেছেন একাধিক রোড শোও।

করোনার প্রথম ঢেউ যখন প্রবলভাবে ভারতবর্ষে পড়েছিল, তখন শুধু গোটা দেশই নয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল পিনারাই বিজয়ন ও তাঁর সরকারের ভূমিকা। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অবশ্য ভোটের আবহে গা সেঁকছে কেরল। তাই সেখানে ক্রমশ চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাসও।

কার্যত একইরকম হাল পশ্চিমবঙ্গেও। বুধবার বঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছিলেন দুহাজার তিনশো নব্বই জন। বৃহস্পতিবার সংখ্যাটা আরও বেড়েছে। রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে সংক্রমিত দুই হাজার সাতশো তিরাশি জন। এই নিয়ে আট এপ্রিল পর্যন্ত রাজ্যে ছয় লাখ দুই হাজার আটশো সাতজন কোভিড আক্রান্ত হলেন। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে সাতজনের। মোট মৃতের সংখ্যা দশ হাজার তিনশো সত্তর জন। করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। পরের স্থান হাওড়ার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে তিনজনের।

দেশেও দৈনিক সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পেয়েছে। এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশো উননব্বই জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সব থেকে বেশি দৈনিক সংক্রমণের হার মহারাষ্ট্রের। আক্রান্ত ৫৯,৯০৭ জন। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget