এক্সপ্লোর

Kerala : যৌনতার জন্য সঙ্গী বদল ! কেরলে গ্রেফতার অভিযুক্ত ৭

Kerala police arrest seven people : পুলিশ সন্দেহ করছে যে, ১,০০০ এরও বেশি দম্পতির এর সঙ্গে জড়িত।

কারুকাচল ( কেরল) : যৌনতার জন্য সঙ্গী বদল ! এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করল কেরল পুলিশ (Kerala Police)। রবিবার সন্ধেয় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সন্দেহ করছে যে, ১,০০০ এরও বেশি দম্পতির এর সঙ্গে জড়িত।

সম্প্রতি এক মহিলা কারুকাচল থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মহিলা অভিযোগে জানান, তাঁর স্বামী তাঁকে অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে চাপ দিচ্ছে। এর আগে একই রকম অভিযোগ ওঠে কায়ামকুলাম থেকেও।

পুলিশ সূত্রের খবর, রাজ্যজুড়ে এই চক্র চালানোর জন্য সংশ্লিষ্ট গ্রুপটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (Social Networking Site) ব্যবহার করত। প্রথমে তারা টেলিগ্রাম (Telegram) ও মেসেঞ্জার গ্রুপে যোগ দেয়। এভাবেই তারা একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। 

পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামীকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এর পিছনে একটা বড় গ্রুপ আছে। এই মামলায় বাকি জড়িতদেরও ধরার চেষ্টা করা হচ্ছে। এমনই জানান চাঙ্গানচেরির ডেপুটি এসপি আর শ্রীকুমার। 

আরও পড়ুন ; ফাঁদ পেতে নেতা ও আমলাদের ব্ল্যাকমেল, 'হানি-ট্র্যাপ' চক্রের পর্দাফাঁস মধ্যপ্রদেশে, গ্রেফতার পাঁচ মহিলা সহ ছয়

জানা গেছে, অভিযুক্তরা আলাপ্পুঝা, কোট্টায়াম ও এর্নাকুলাম জেলার। পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিজাত সার্কেলের অনেকে এই চক্রের সঙ্গে জড়িত। এই মুহূর্তে ২৫ জন পুলিশের নজরদারিতে রয়েছে। এই ঘটনায় আগামী দিনে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে মনে করা হচ্ছে। 

অনুমান করা হচ্ছে, এই চক্রের সোশ্যাল মিডিয়া গ্রুপটিতে ১ হাজারের বেশি সদস্য আছে।

এর আগে ডেটিং সাইট খুলে 'হানি ট্র্যাপ' খোলার অভিযোগ উঠেছিল গত জুলাই মাসে। এই ঘটনায় নবি মুম্বইয়ের সরকারি আধিকারিককে 'ব্ল্যাকমেল' করা হয়। কলকাতায় বসে ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। হাইল্যান্ড পার্কের অভিজাত আবাসন থেকে গ্রেফতার হয় যুবক। একাধিক মহিলাকে ব্যবহার করে হানি ট্র্য়াপ। জুন মাসে নবি মুম্বইয়ের একটি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে কলকাতায় আসে মুম্বই পুলিশের ২ দল। গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget