এক্সপ্লোর

Guru Purnima: গুরুর অর্চনা কেন আষাঢ়ের পূর্ণিমাতেই?

Guru Purnima In Detail: মেরেকেটে তিন দিন। তার পরে গুরুপূর্ণিমা। কিন্তু কেন আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিতেই গুরুপূর্ণিমা বলে মনে করা হয়? সনাতন ধর্মে কেন এই বিশেষ সময়টিই গুরুপূর্ণিমা হিসেবে চিহ্নিত?

নয়াদিল্লি: মেরেকেটে তিন দিন। তার পরে গুরুপূর্ণিমা (guru purnima)। কিন্তু কেন আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিতেই গুরুপূর্ণিমা বলে মনে করা হয়? সনাতন ধর্মে কেন এই বিশেষ সময়টিই গুরুপূর্ণিমা হিসেবে চিহ্নিত? ব্যাখ্যা রয়েছে শিবপুরাণে (shiv puran)। সেখানে বলা হচ্ছে, আষাঢ় মাসের পূর্ণিমার দিনই জন্মেছিলেন মহর্ষি বেদব্য়াস। পুরাণ অনুযায়ী, মহর্ষি বেদব্যাস শ্রীবিষ্ণুর অবতার। সাধারণ মানুষকে চতুর্বেদের জ্ঞান দিয়েছিলেন বলে তাঁকেই প্রথম গুরু হিসেবে গণ্য করা হয়। তাই বিশেষ পূর্ণিমাটি ব্যাসপূর্ণিমা নামেও পরিচিত। আগামী ১৩ জুলাই সেই পূর্ণিমারই উদযাপন। 
রীতি অনুযায়ী, গুরুপূর্ণিমার দিন গুরুর পুজো করার কথা। অনেকে তাঁদের সেবাও করেন। অনেকের ধারণা, মহর্ষি বেদব্যাসও এই দিনটিতে তাঁর গুরুর অর্চনা করতেন। বস্তুত গুরু-শিষ্য় সম্পর্কের ধারা এ দেশের মাটিতে যে বহু বছর ধরে চলে আসছে, এই পূর্ণিমা তার প্রমাণ। ভারতীয় বিশ্বাস অনুযায়ী, শিষ্যকে অন্ধকারের হাত থেকে রক্ষা করে যিনি আলোর দিকে নিয়ে যান, তিনিই গুরু। তবে এদেশের সংস্কৃতিতে শুধু গুরু নন, পরিবারের সকল বয়োজ্যেষ্ঠ সদস্য়ই গুরুর মতো সম্মানের অধিকারী। 

পুরাণ তো বটেই, ভারত তথা গোটা বিশ্বের ইতিহাসের নিরিখে বহু বিশিষ্ট ব্য়ক্তিত্ব সাধারণ মানুষের জীবনে গুরুর ভূমিকা বার বার বর্ণনা করে গিয়েছেন। 

স্বামী বিবেকানন্দ
  গুরু পরম্পরা থেকে যে আধ্য়াত্মিক শক্তি পেয়েছেন তিনিই সদগুরু, মনে করতেন স্বামী বিবেকানন্দ। শিষ্যের অন্যায়-অপরাধ সব নিজের উপর নেন তিনি।

তুলসীদাস
  'রামচরিত মানস'-এ তুলসীদস লিখেছিলেন, 'গুরু বিন ভাবনিধি তরই না কোই।' সহজ কথায় যার অর্থ গুরুর দাক্ষিণ্য ছাড়া বিশ্ব মহাসাগর থেকে আত্মার মুক্তি সম্ভব নয়। 

শুধু গম্ভীর দর্শন নয়, সাহিত্যেও গুরুর ভূমিকা উঠে এসেছে বার বার। 'দেশে বিদেশে'থেকে শুরু করে একাধিক লেখায় বার বার গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বিশেষ ভাবে বলে গিয়েছিলেন সৈয়দ মুজতবা আলি। এমন আরও উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আশপাশে। 

সেই সমস্ত গুরুদের অর্চনা জানাতেই এই দিন। 

আরও পড়ুন:মাথাপিছু ৪০ কোটি টাকার টোপ! বিধায়ক কেনার চেষ্টায় বিজেপি, অভিযোগ গোয়া কংগ্রেসের

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget