এক্সপ্লোর

MP minister on Covid-19 deaths: ‘বয়স হলে মানুষকে মরতেই হবে...’, করোনায় মৃত্যু নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক!

দেশের অন্যান্য রাজ্যগুলির মতো মধ্যপ্রদেশেও করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ তবে এর মধ্যেই সে রাজ্যের এক মন্ত্রীর কথায় বিতর্ক তৈরি হয়েছে ৷

ভোপাল: ঠিক যেন গতবছরের আতঙ্ক নতুন করে ফিরে এসেছে ৷ দেশজুড়েই বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ দৈনিক সংক্রমণের সংখ্যায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ মধ্যপ্রদেশেও করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ তবে এর মধ্যেই সে রাজ্যের এক মন্ত্রীর কথায় বিতর্ক তৈরি হয়েছে ৷ করোনায় মৃত্যু নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিংহ প্যাটেল বলেছেন, ‘এই মৃত্যু কেউ থামাতে পারে না। প্রত্যেককে করোনার হাত থেকে উদ্ধারের জন্য সহযোগিতার আবেদন জানাচ্ছে। এর পাশাপাশি তিনি বলেছেন, যে প্রতিদিন অনেক লোক মারা যাচ্ছে। মানুষ বৃদ্ধ হওয়ার পর তাদের মরতেই হবে। প্রেম সিং প্যাটেল এইভাবেই বাড়তি বয়সের সঙ্গে করোনার মৃত্যুকে জুড়েছিলেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, যে এই সঙ্কট কবে শেষ হবে সে বিষয়ে সরকার কিছু বলতে পারছে না।

মন্ত্রীর এই অদ্ভূত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ সংবাদসংস্থা এএনআই সেই ভিডিওটি শেয়ারও করে ৷ প্যাটেল বলেন, ‘‘ আমি মানছি মৃত্যু হচ্ছে মানুষের ৷ আর করোনায় মৃত্যুকে কেউ আটকাতে পারবে না ৷ আমি একাই এ কথা শুধু বলছি না ৷ ভাইরাসের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে ৷’’

করোনার বিরুদ্ধে কীভাবে মানুষ লড়াই করবেন, সেই পরামর্শ তিনি দিয়েছেন ৷ প্যাটেল জানান, ‘‘এই বিষয়টি বিধানসভায় আলোচনা হয়েছে ৷ মানুষকে মাস্ক পরতেই হবে ৷ এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে ৷ ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন ৷ আমরা সেই ব্যবস্থাও করেছি ৷’’

এদিকে দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি।

কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।

পরিসংখ্যান বলছে, নিত্যদিন বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,০৩৮ জন। যা দেশের করোনা মৃত্যুর সংখ্যাকে একধাপে  ১,৭৩,১২৩-তে পৌঁছে দিয়েছে। তবে এত মৃত্যুর মধ্যেও আশা জাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১,২৪,২৯,৫৬৪ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget