এক্সপ্লোর

Maharashtra Curfew Announced: বড় সিদ্ধান্ত মহারাষ্ট্রে, কাল থেকে গোটা রাজ্যে ১৫ দিনের কার্ফু ঘোষণা

Maharashtra Corona Curfew: মহারাষ্ট্রে ১৫ দিনের কার্ফু ঘোষণা। যার পোশাকি নাম ব্রেক দ্য চেন

মুম্বই বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। ১৫ দিনের জন্য গোটা রাজ্যে কার্ফু জারির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে। কাল রাত ৮ টা থেকে জারি হচ্ছে যে কার্ফু। জরুরী ভিত্তির যাবতীয় পরিষেবা ছাড়া রাজ্যজুড়ে জারি হচ্ছে ১৪৪ ধারা। ১৮৯৭ সালের মহামারী আইন ও ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের উল্লেখ করে রাজ্যজুড়ে জারি করা যে কার্ফুর নাম দেওয়া হয়েছে 'ব্রেক দ্য চেন'। ১৭ পাতার নির্দেশিকা জারি করে বিস্তারিতভাবে জানানো হয়েছে কার্ফু সম্পর্কে। ১৪ এপ্রিল রাত ৮ টা থেকে ১ মে সকাল ৭ টা পর্যন্ত এই রাজ্যজোড়া কার্ফু বহাল থাকবে বলে জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের প্রকাশিত নির্দেশিকায়।

সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে জানিয়েছেন, 'গোটা রাজ্য়জুড়ে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। আগামীকাল রাত ৮টা থেকে যা জারি হবে। এটাকে লকডাউন বলতে চাই না।' গোটা দেশেই ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনার দ্বিতীয় সংক্রমণ। যে রাজ্যগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ, তাদের মধ্যে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যে নাইট কার্ফু জারি থাকলেও রাশ টানা যাচ্ছে না কোভিড আক্রান্তের সংখ্যায়। মঙ্গলবার মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছেন ৬০ হাজার ২১২ জন।

রোজই বাড়তে থাকা আক্রান্তের সংখ্যার ভিত্তিতেই রাজ্যজুড়ে কার্ফু জারির কড়া সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। জানিয়ে দেওয়া হল, ১ মে পর্যন্ত মহারাষ্ট্রের সমস্ত স্কুল, কলেজ, সিনেমা হল, থিয়েটার, রেস্তোরাঁ শপিং মল থেকে শুরু করে সমস্ত ধার্মিক প্রতিষ্টান, সবকিছুই বন্ধ থাকবে। তবে হোটেলের টেক-অ্যাওয়ে কাউন্টার ও খাবারের হোম ডেলিভারি জারি থাকবে বলেই জানানো হয়েছে। ছাড় থাকবে জরুরী ভিত্তির কাজে যুক্তদের পরিবহন করা ট্রেন ও বাস পরিষেবায়। পেট্রল পাম্প খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বিমানবাহিনীর মাধ্যমে রাজ্যে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার আবেদন তিনি রেখেছেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তবে বাকি সবক্ষেত্রে কড়া নজরদারি চালিয়ে মহারাষ্ট্র সরকার ভীষণ কড়াভাবেই গোটা কার্ফু বহাল রাখবে বলেই সাফ জানিয়ে দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে।

 

 

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget