এক্সপ্লোর

Zika virus: করোনার মধ্যেই ফের জিকা ভাইরাস হানা মহারাষ্ট্রে, চিন্তিত প্রশাসন

কেরল, মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই আবহে মারাঠাভূমে এবার হানা দিল জিকা ভাইরাস।

মহারাষ্ট্র: একা করোনায় রক্ষে নেই, জিকা দোসর। দেশে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেরল, মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই আবহে মারাঠাভূমে এবার হানা দিল জিকা ভাইরাস। পুণের পুরন্দর ব্লকের বেলসার গ্রামে ৫০ বছর বয়সী এক মহিলার শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে।

শনিবার মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত মহিলা চিকনগুনিয়াতেও সংক্রমিত হয়েছেন। আক্রান্তের পরিবারের বাকি সদস্যদের শরীরে অবশ্য জিকা ভাইরাসের উপসর্গ নেই। ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো জিকা ভাইরাসও মশাবাহিত একটি ভাইরাস।  যে এডিস মশার কারণে ডেঙ্গি, চিকুনগুনিয়া প্রভৃতি রোগ ছড়ায়, সেই এডিস মশাই জিকা ভাইরাস বহন করে। 

চলতি মাসের মাঝামাঝি সময়ে পুণের বেলসার গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ার পরেই তাঁদের নমুনা সংগ্রহ করা হয়।  গত ১৬ জুলাই পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে আক্রান্তদের নমুনা পাঠানো হয়। ওই নমুনায় ২৫ জনের শরীরে চিকনগুনিয়া, তিনজনের শরীরে ডেঙ্গু ও একজনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে আফ্রিকাতে প্রথম জিকা ভাইরাসের স্ট্রেন দেখা গিয়েছিল। কিন্তু এই ভাইরাস প্রথম নজরে আসে ২০১৫ সালে, যখন তা ব্রাজিলে পাওয়া যায়। এরপর ধীরে-ধীরে এই জিকা ভাইরাস ভারতেও ছড়িয়ে পড়ে। এই ভাইরাসটি সাধারণত এডিস মশার মাধ্যমে ছড়ায়। এছাড়া, যৌন সংসর্গের মাধ্যমেও এই ভাইরাস ছড়ায়। ২০১৬ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু জিকা ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে চিহ্নিত করে।

চলতি মাসের প্রথম দিকে কেরলে জিকা ভাইরাসে সংক্রমিত হন এক মহিলা। প্রাথমিকভাবে জ্বরের উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। সঙ্গে মাথা ব্যথা ও চামড়ায় লাল লাল দাগ দেখা যায়। প্রাথমিক রিপোর্টে জিকা ভাইরাসের উপস্থিতি মেলে তাঁর শরীরে। এর পর বিষযটি নিয়ে নিশ্চিত হতে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে ওই মহিলার রক্তের নমুনা পাঠানো হয়। সেখান থেকেই নিশ্চিত করা হয় গোটা বিষয়টি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget