এক্সপ্লোর

Gujarat Bridge Collapse: ''নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই'', ট্যুইট মমতার

Gujarat Bridge Collapse Update: গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। গুজরাতের মাচ্ছু নদীর ওপর সেতু দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।

কলকাতা: ''গুজরাতের মোরবিতে মর্মান্তিক ব্রিজ দুর্ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুর্ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে, অনেকে নিখোঁজ। নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'' ট্যুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 গুজরাতের (Gujrat) মোরবি জেলার মাচ্ছু নদীর ওপর সেতু (Bridge) ভেঙে ৪০ থেকে ৫০জেনের তলিয়ে যাওয়ার আশঙ্কা। আহত হয়েছেন বহু মানুষ। ছটপুজোর সন্ধ্যায় এই দুর্ঘটনা পরই গুজরাতের মুখ্যমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। গুজরাতের মাচ্ছু নদীর ওপর সেতু দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, মোরবিতে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।         

এদিকে, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদি। দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য সব রকম ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি পরিস্থিতির ওপর নজর রেখেছেন। এবং ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।         

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই ঘটনার জেরে ৪০ থেকে ৫০ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার সময় ওই ব্রিজের ওপর ৪০০ জনের থাকার সম্ভাবনা। এই ঘটনার পর গুজরাতের মুখ্যমন্ত্রীকেও ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), এমনটাই সূত্রের খবর। প্রধানমন্ত্রী মোদি উদ্ধার কার্যের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে একযোগে কাজ করার অনুরোধ করেছেন। অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী আহতদের অবিলম্বে চিকিত্সার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।                 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget