এক্সপ্লোর

Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…

Air India Polit Fails Second Dope Test: একধাক্কায় ৩০০ ফুট নেমে এসেছিল যাত্রীভর্তি বিমান। আহত হন যাত্রী থেকে বিমানকর্মীরা।

নয়াদিল্লি: ফুকেত থেকে দিল্লি আসার পথে তীব্র ঝাঁকুনি। একধাক্কায় ৩০০ ফুট নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। আহত হন যাত্রী থেকে বিমান কর্মীরা। সেই বিমানের পাইলট দ্বিতীয় মাদক পরীক্ষাতেও উতরোতে পারলেন না। গাঁজা সেবন করে তিনি বিমান ওড়াচ্ছিলেন বলে জানা গেল এবার। (Air India Polit Fails Second Dope Test)

গত ৪ অগাস্ট ফুকেত থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার AI2379 বিমানটি তীব্র ঝাঁকুনি খায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সটান ৩০০ ফুট নেমে যায় নীচে। বিমানের যাত্রী এবং কর্মীরা আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বিমানটিও। ভয়ঙ্কর সেই ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। এমনিতেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ ছিল। নতুন করে আঙুল উঠতে শুরু করে তাদের দিকে। (Air India News)

আরও পড়ুন: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?

ওই ঘটনার পর বিমানের দুই পাইলটের মাদক পরীক্ষা হয়। প্রথম বারই সেই পরীক্ষায় ব্যর্থ হন এক পাইলট। তাঁদের দু'জনকেই এর পর রস্টার থেকে বাদ দেওয়া হয়। তদন্ত চলাকালীন পুনরায় তাঁদের মাদক পরীক্ষায় সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাতে আবারও উতরোতে পারেননি ওই পাইলট। সূত্রের খবর, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে নমুনা পরীক্ষায় উঠে এসেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাইলট-ইন-কম্যান্ডই গাঁজা সেবন করেছিলেন। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে। রেজাল্ট পজিটিভ এসেছে। কো-পাইলটের পরীক্ষায় উতরে গিয়েছেন। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দু'জনের কেউই ডিউটিতে ফিরতে পারবেন না।

আরও পড়ুন: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

এয়ার ইন্ডিয়ার তরফে তো বটেই, বিমান পরিবহণ সংক্রান্ত দেশের সর্বোচ্চ সংস্থার DGCA তদন্ত করে দেখছে বিষয়টি। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, Aircraft Accident Investigation Bureau-কে তদন্তভার দিতে হবে কি না। 

এর আগে, এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল যে, নিয়ম অনুযায়ী উড়ানের পর পাইলটদের স্ক্রিনিং হয়েছিল। বিমান পরিবহণ সংক্রান্ত নিয়ম-নীতি মেনে নিয়মিতই পাইলটদের ডোপ টেস্ট হয়। কোনও নির্দিষ্ট উড়ান বা ঘটনার উপর নির্ভর করে না বিষয়টি।  তদন্তে সবরকমের সহযোগিতা করা হবে বলেও জানায় তারা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Google India: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Advertisement

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget