এক্সপ্লোর

ছেলের ওষুধ নেই ঘরে, লকডাউনে সাইকেল চড়ে ৩০০ কিমি পাড়ি বাবার

গ্রামের বাড়ি থেকে সাইকেলে চড়ে বেঙ্গালুরু পৌঁছতে তাঁর ৩ দিন সময় লাগে।

মাইসোর (কর্ণাটক) : ছোট্ট ছেলেকে রোজ খাওয়াতে হয় জীবনদায়ী ওষুধ। হঠাৎ করেই তা শেষ। মাঝে টানা লকডাউনের জেরে নিজের এলাকাতেও খোঁজ করেও পাননি ওষুধের খোঁজ। শেষমেশ টানা তিনদিন সাইকেল চালিয়ে ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন বাবা। মাইসোরের কাছে অবস্থিত কোপ্পালু গ্রাম থেকে সাইকেল নিয়ে রওনা দিলেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। সেখান থেকে ওষুধ নিয়ে ফের একইভাবে গ্রামে ফিরে এলেন পেশায় রাজমিস্ত্রী আনন্দ। 

বেঙ্গালুরুর প্রখ্যাত হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেসে (নিমহ্যান্স) গত দশ বছর ধরে ছেলের চিকিৎসা করাচ্ছেন আনন্দ। ছেলের ছোটবেলা থেকেই স্নায়ুর জটিল সমস্যা। তাই জন্য টানা চিকিৎসা করানোর পাশাপাশি প্রত্যেক দু'মাস অন্তর সেখানে যেতে হয় ওষুধ আনতে। কিন্তু লকডাউন দীর্ঘায়িত হওয়ায় যানবাহন সবই বন্ধ। যার জেরে জীবনদায়ী ওষুধ পাওয়া নিয়ে চরম সমস্যায় পড়েন আনন্দ। তারপরই ঠিক করেন, সাইকেল চড়েই ওষুধ আনতে যাবেন তিনি।

ছেলের জন্য শেষমেশ মোট ৬ দিনে ৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলের জন্য ওষুধ জোগাড় করে আনেন। যারপরই স্বস্তির হাসি ফোটে আনন্দের মুখে। তিনি বলেছেন, 'এখানে স্থানীয় সব দোকানেই ওষুধের খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও তা পাওয়া যায়নি। ডাক্তারবাবুরা বলে দিয়েছিলেন একদিনের জন্যও যেন ওষুধ খাওয়া বাদ না পড়ে। তাই সাইকেলে চড়ে বেঙ্গালুরু পাড়ি দিই। ওখানে গিয়ে পৌঁছতে ৩ দিন সময় লেগেছে।'

গত ২৩ মে যাত্রা শুরু করে ২৬ মে বেঙ্গালুরুতে পৌঁছেছিলেন আনন্দ। তারপরই ওষুধ নিয়ে ফিরে আসেন। নিমহ্যান্সে ওষুধ নেওয়ার মাঝে চিকিৎসকের সঙ্গে দেখা করে গোটা ঘটনাও জানান আনন্দ। তিনি বলেছেন, সব শুনে ওই চিকিৎসক তাঁর হাতে হাজার টাকা তুলে দেন।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বেশ কিছুদিন ধরেই লকডাউন চলছে কর্ণাটকে। সেখানকার রাজ্য সরকারের দেওয়া তথ্য জানাচ্ছে, সোমবার ১৬ হাজার ৬০৪ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন কর্ণাটকে। মৃত্যু হয়েছে ৪১১ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget