এক্সপ্লোর

Patna Accident: শাহের সভা থেকে ফেরার পথ ধাক্কা বাইককে, চোখের সামনে পুড়ে মৃত ১, হত আরও ২, দেখেও সাহায্যে গেল না পুলিশ

Bihar News: বিহারের ছাপরা-সিওয়ান হাইওয়ে-তে এই ঘটনা বলে জানা গিয়েছে।

পটনা: পুলিশের বাসের নিচে চাপা পড়লেন দুই মোটর সাইকেল আরোহী (Motorbike)। বাসের নিচে আটকে জীবন্ত পুড়ে মারা গেলেন মোটর সাইকেলের চালক (Man Burnt to Death)।  টেনে হিঁচড়ে তাঁকে বেশ খানিক দূর নিয়েও গেল ওই বাস (Police Bus)। কিন্তু সব দেখেও সাহায্য করতে এগিয়ে এলেন না কোনও পুলিশকর্মী। বরং তফাতে দাঁড়িয়ে, নীরব দর্শক হয় দগ্ধে শেষ হতে দেখলেন ওই ব্যক্তিকে। রাস্তায় পড়ে থাকল বাকি দু'জনের মৃতদেহও। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য সামনে আসতে সমালোচনার ঝড় উঠেছে। 

পুলিশের বাসের নিচে আটকে দগ্ধে মৃত্যু এক ব্য়ক্তির, সাহায্যে এগিয়ে এল না কেউ

বিহারের (Bihar News) ছাপরা-সিওয়ান হাইওয়ে-তে এই ঘটনা বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে আগুনের লেলিহান শিখায় জ্বলন্ত অবস্থায় বাসের নিচে আটকে থাকতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। বাস থামিয়ে তড়িঘড়ি নেমে যেতে দেখা যায় পুলিশকর্মীদের। তার পর খানিকটা তফাতে দাঁড়িয়ে গোটা দৃশ্য দেখতে থাকেন তাঁরা। সাহায্য করতে এগিয়ে যেতে দেখা যায়নি কাউকেই। 

বুধবার সকালেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুরন্ত গতিতে ছুটে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে বাসটি। তাতে বাসের নিচে আটকে যান মোটর সাইকেলের চালক। ছিটকে পড়ে মারা যান পিছনের আসনে বসা দু'জন। সেই অবস্থাতেই মোটর সাইকেল সমেত চালককে টেনে-হিঁচড়ে তাঁকে নিয়ে প্রায় প্রায় ৯০ মিটার পর্যন্ত এগিয়ে যায় বাসটি। 

আরও পড়ুন: MiG 29K Fighter Jet Crash: গোয়ার সমুদ্রে ভেঙে পড়ল নৌ সেনার মিগ, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

এর পর বাসটি দাঁড়িয়ে যায় রাস্তায়। দ্রুতগতিতে বাসের ভিতর থেকে নেমে আসেন পুলিশকর্মীরা। ওই মোটর সাইকেল আরোহী নিচে আটকে জ্বলছেন দেখেও খানিকটা দূরে সরে যান তাঁরা। সেখানে দাঁড়িয়ে গোটা দৃশ্য দেখেন। কিন্তু আগুন নেভানো বা বাসের নিচে থেকে ওই ব্যক্তিকে বার করে আনার চেষ্টা করতে দেখা যায়নি কাউকেই। তাতে সকলের চোখের সামনেই জীবন্ত অবস্থায় পুড়তে থাকেন ওই ব্যক্তি। শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকি দুই দেহও রাস্তাতেই রয়ে যায়। 

অমিত শাহের অনুষ্ঠান থেকে বাসে চেপে ফিরছিল পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়প্রকাশ নারায়ণের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মীরা। অনুষ্ঠান থেকে ওই বাসে চেপেই ফিরছিলেন সকলে। সেই সময় রাস্তায় মোটর সাইকেলটিকে ধাক্কা মারে বাসটি। মোটর সাইকেল সমেত বাসের নিচে আটকে যান ওই আরোহী। তাতে বাসের তেলের ট্য়াঙ্কটি ফেটে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। সেই আগুনে পুড়েই মারা যান ওই আরোহী। ছিটকে পড়ে আগেই মৃত্যু হয় মোটর সাইকেলের পিছনে বসা দু'জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget