এক্সপ্লোর

MiG 29K Fighter Jet Crash: গোয়ার সমুদ্রে ভেঙে পড়ল নৌ সেনার মিগ, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

Indian Navy: পাইলটকে উদ্ধার করেছে নৌ সেনা। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নৌ সেনা। 

পানাজি: জম্মুর উধমপুরে এয়ার শো-র দিনেই অন্য প্রান্তে দুর্ঘটনায় মিগ ২৯-কে বিমান (MiG 29K Fighter Jet Crash)। গোয়া (Goa) উপকূলে ভেঙে পড়ে নৌ সেনার মিগ ২৯-কে বিমানটি। ভেঙে পড়ার মুহূর্তে বিমান থেকে বেরিয়ে প্রাণ রক্ষা পাইলটের। পাইলটকে উদ্ধার করেছে নৌ সেনা। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নৌ সেনা (Indian Navy)। 

নৌ সেনা সূত্রে জানা গিয়েথে, বুধবার সকালে রুটিন মহড়া চলছিল। সেই সময় মিগ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। কোনও রকমে বিমান থেকে লাফিয়ে পড়েন পাইলট। তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। পরে নিরাপদে উদ্ধার করা হয় তাঁকে। 

গোয়ায় ভেঙে পড়ল নৌ সেনার মিগ ২৯-কে বিমান

২০১৯ সাল থেকে এই নিয়ে নৌসেনার চারটি মিগ ২৯-কে বিমান ভেঙে পড়ল। তাই এ দিনের দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের, পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে বোর্ড অফ এনকোয়ারি। এ দিন নৌ সেনার ঘাঁটিতে ফেরার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

ভেঙে পড়া মিগ বিমানটিতে রাশিয়ায় তৈরি কে-৩৬ডি-৩.৫ ইজেকশন সিট ছিল, যা বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক বলে গন্য হয়। হাতল ধরে টান মারলেই পাইলট সমেত বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম সেটি। প্রথমে পিছনের আসনে বসা পাইলট বেরিয়ে যান। তার পর বেরোতে সক্ষম হন সামনের আসনে বসা পাইলট।

আরও পড়ুন: Government Scheme: গ্যারান্টি ছাড়াই পেতে পারেন ৫০,০০০ টাকা, এদের জন্য এই সুবিধা দিচ্ছে সরকার

এর আগে, ২০২০ সালের নভেম্বর মাসে ওই মিগ ২৯-কে বিমান দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার ১১ দিন পর উদ্ধার হয় তাঁর দেহ। অল্পের জন্য সে বার রক্ষা পান অন্য জন। 

২০১৯ থেকে এই নিয়ে নৌ সেনার চারটি মিগ বিমান ভেঙে পড়ল

২০২০ সালেরই ফেব্রুয়ারি মাসে পাখির সঙ্গে টক্কর লেগে ভেঙে পড়ে আর একটি মিগ ২৯-কে বিমান। সে বার লোকালয় থেকে বিমানটিকে দূরে সরিয়ে নিয়ে যান দুই পাইলট। তার পর নিজেরা বেরিয়ে যান। তাঁদের সেই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছিল। তার আগে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে আরও একটি মিগ ২৯-কে বিমান। গোয়ার একটি গ্রামের বাইরে ভেঙে পড়ে সেটি। দুই পাইলটই রক্ষা পান। 

সেরা শিরোনাম

NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget