এক্সপ্লোর

Communal Tension in Karnataka: দশেরার মিছিল নিয়ে হেরিটেজ মাদ্রাসায় উৎপাত! উঠল ‘জয় শ্রীরাম স্লোগান’, সারা হল পুজো, ফের অশান্তি কর্নাটকে

Mahmud Gawan Madrasa: যে মাদ্রাসায় ঢুকে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ, সেটির নাম ‘মাহমুদ গওয়ান মাদ্রাসা’। ১৪৬০ সালে ওই মাদ্রাসাটি নির্মিত হয়। বর্তমানে ভারতীয় প্রত্নতাত্বিক বিভাগের অধীনে রয়েছে সেটি।

বেঙ্গালুরু: শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মেয়েদের হিজাব পরার মামলা আদালতে ঝুলছে। তার মধ্যেই ফের সাম্প্রদায়িত অশান্তির ছায়া কর্নাটকে। দশেরার মিছিল নিয়ে হেরিটেজ তকমা পাওয়া একটি মাদ্রাসায় তাণ্ডব চালানোর অভিযোগ সামনে আসছে (Dussehra Procession)। স্লোগান দিতে দিতে ওই ভিড় মাদ্রাসায় ঢুকে পড়ে এবং সেখানে হিন্দু উপাচার মেনে পুজোও সারে বলে অভিযোগ উঠছে। তা নিয়ে ফের উত্তেজনার পারদ চড়ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ন’জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে কেউ গ্রেফতার হননি। শুক্রবারের মধ্যে কাউকে গ্রেফতার করা না হলে, বিরাট মিছিল নিয়ে রাস্তায় নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেখানকার মুসলিম সংগঠনগুলি (Communal Tension in Karnataka)। 

ফের সাম্প্রদায়িক অশান্তির ছায়া কর্নাটকে

কর্নাটকের বিদার জেলার ঘটনা। যে মাদ্রাসায় ঢুকে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ, সেটির নাম ‘মাহমুদ গওয়ান মাদ্রাসা’ (Mahmud Gawan Madrasa)। ১৪৬০ সালে ওই মাদ্রাসাটি নির্মিত হয়। বর্তমানে ভারতীয় প্রত্নতাত্বিক বিভাগের অধীনে রয়েছে সেটি। ঐতিহ্যবাহী ওই মাদ্রাসার কাঠামোটি দেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের তালিকাতেও রয়েছে। বুধবার সন্ধেয় দশেরা উপলক্ষে বেরনো একটি মিছিল তালা ভেঙে ওই মাদ্রাসায় ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়, পূজা-অর্চনা সারে বলে অভিযোগ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘জয় শ্রী রাম’ এবং ‘হিন্দু ধর্ম জয়’ স্লোগান দিতে দিতে ওই মাদ্রাসার সামনে হাজির হয় ভিড়। তালা ভেঙে ভিতরে ঢুকে মাদ্রাসার সিঁড়িতে দাঁড়িয়েও ওই স্লোগান দিতে থাকেন ভিড়ে শামিল মানুষজন। এর পর মাদ্রাসার এক কোণে পুজো সারেন তাঁরা। অশান্তি চলাকালীন মোবাইল ফোনে কিছু জন গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। সেই ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন: Vande Bharat Train: মোদির হাতে উদ্বোধন ক’দিন আগেই, সটান মোষের দলকে ধাক্কা, ক্ষতিগ্রস্ত সুপারফাস্ট বন্দেভারত এক্সপ্রেস

এই ঘটনায় থানীয় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তাতে ন’জন অভিযুক্তের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তাতে হুঁশিয়ারি দিয়েছে সেখানকার মুসলিম সংগঠনগুলি। বৃহস্পতিবারই এ নিয়ে ছোট ছোট প্রতিবাদসভা চোখে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার না করা গেলে, শুক্রবার নমাজের পর বিরাট প্রতিবাদ মিছিল বার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে গোটা ঘটনার জন্য দায়ী করেছেন তিনি। মুসলিমদের ছোট করে দেখানোর কারণেই এই ধরনের ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি। ট্যুইটারে আসাদউদ্দিন লেখেন, ‘কর্নাটকের বিদারের ঐতিহাসিক মাহমুদ গাওয়ান মসজিদ এবং মাদ্রাসার ভিডিও প্রকাশ্যে।  উগ্রপন্থীরা তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ওই স্থানটিতে অপবিত্র করে তোলে। বিদার পুলিশ এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাইকে বলব, কী করে এমন ঘটতে দিতে পারেন আপনারা? মুসলিমদের ছোট করে দেখিয়ে বিজেপি-ই এই ধরনের ঘটনায় উস্কানি জোগাচ্ছে’।

একের পর এক সাম্প্রদায়িক অশান্তির ঘটনা কর্নাটকে

ওয়েইসিই প্রথম নন, কর্নাটকে সাম্প্রদায়িক অশান্তির জন্য় বিজেপি-কে সরাসরি দায়ী করেছেন অন্য দলের প্রতিনিধিরাও। স্কুল-কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরাকে ঘইরে যার সূত্রপাত ঘটে বলে দাবি তাঁদের। মন্দিরের বাইরে, মেলাপ্রাঙ্গনে মুসলিম ব্য়বসায়ীদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়েও বিজেপি-কেই কাঠগড়ায় তুলছেন বিরোধীরা। এর আগে, অগাস্ট মাসেই হুব্বালি ইদগার মাঠে গণেশ চতুর্থী পালন ঘিরে অশান্তি ছডা়য়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget