এক্সপ্লোর

Vande Bharat Train: মোদির হাতে উদ্বোধন ক’দিন আগেই, সটান মোষের দলকে ধাক্কা, ক্ষতিগ্রস্ত সুপারফাস্ট বন্দেভারত এক্সপ্রেস

Vande Bharat Train Accident: বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে গুজরাতের গাঁধীনগরে ঢুকছিল ট্রেনটি। সেই সময় সকাল ১১টা নাগাদ বাটওয়া এবং মণিনগরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনা ঘটে।

আমদাবাদ:  দিন কয়েক আগে পতাকা উড়িয়ে যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার পরই দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হল সুপারফাস্ট বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Train) একাংশ। রেললাইন পেরনো তিন-চারটি মোষের একটি দলকে ধাক্কা মারে ট্রেনটি (Buffalo Herd)। তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটি।

লাইন পেরনো মোষের দলকে ধাক্কা, ক্ষতিগ্রস্ত বন্দেভারত ট্রেন

বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে গুজরাতের (Gujarat) গাঁধীনগরে ঢুকছিল ট্রেনটি। সেই সময় সকাল ১১টা নাগাদ বাটওয়া এবং মণিনগরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রেললাইন পার করছিল মোষের দল। দ্রুতগতিতে ছুটে আসে তাদের ধাক্কা মারে ট্রেনটি। তাতেই ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আস্তরণ-সহ খসেও পড়ে কিছুটা অংশ।

আরও পড়ুন: Mulayam Singh Critical: জীবনদায়ী ওষুধই ভরসা, কোনও উন্নতি নেই, এখনও সঙ্কটজনক মুলায়ম সিংহ, জানাল হাসপাতাল

তবে ট্রেনটির মারাত্মক কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে রেল সূত্রে। বলা হয়েছে, ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ভেঙেচুরে গিয়েছে খানিকটা। ক্ষতিগ্রস্ত অংশটি ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক দিয়ে তৈরি ছিল। তবে তাতে কার্যকরী কোনও প্রভাব পড়েনি। যন্ত্রপাতি সব অক্ষতই ছিল। মিনিট আটেক পর ফের যাত্রা শুরু করে ট্রেনটি। তার পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়।   

অতি সম্প্রতি ওই ট্রেনটির যাত্রা শুরু হয়। পতাকা উড়িয়ে গাঁধীনগর থেকে তার সূচনা ঘটান মোদি। এমনকি নিজে ওই ট্রেনে চেপে গাঁধীনগর থেকে আমদাবাদের কালুপুর পর্যন্ত যাত্রাও করেন তিনি।

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারত এক্সপ্রেস সেমি-হাইস্পিড ট্রেন। এই ট্রেন সম্পূর্ণ ভাবে স্বচালিত, অর্থাৎ আলাদা করে কোনও ইঞ্জিনের দরকার পড়ে না। বাতানুকূল ট্রেনের দরজাও স্বয়ংক্রিয়। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটলেও গ্লাস থেকে চলকে পড়ে না জল। ১৪০ সেকেন্ডে ১৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম এই ট্রেন।

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারত ট্রেন

শুধু তাই নয়, এই ট্রেনে রয়েছে ‘কবচ’ প্রযুক্তিও, যাতে অন্য কোনও ট্রেনের সঙ্গে ধাক্কা লাগা এড়ানো যায়। ১৬ কামরার ট্রেনের প্রত্যেকটিতে এমার্জেন্সি টকব্যাক ইউনিটও রয়েছে। এই ট্রেন তৈরিতে খরচ পড়েছে ১১০ থেকে ১২০ কোটি টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Encounter In Jharkhand : ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
ফের এনকাউন্টার, নিহত কুখ্যাত গ্যাংস্টার, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাবার চেষ্টার অভিযোগ
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget