এক্সপ্লোর

Monkeypox Scare: সংক্রমিত দেখলেই আইসোলেট করুন, মাঙ্কিপক্সে কড়া নজরদারির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

Health Ministry Directs Officials : এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। WHO বলেছে, সাম্প্রতিক সময়ে ক্ষেত্রে মৃত্যুর অনুপাত প্রায় ৩-৬ শতাংশ।

নয়া দিল্লি : এবার দানা বাঁধছে মাঙ্কিপক্স আতঙ্ক। আমেরিকার বিভিন্ন অংশে, ইউরোপ ও পশ্চিম আফ্রিকায় একাধিক কেস সামনে আসার পর, এনিয়ে এবার ভারতেও জারি হল সতর্কতা। পরিস্থিতির দিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এই মারণ ভাইরাস যাতে দেশে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিড কন্ট্রোল ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র মনসুখ মাণ্ডব্য। এর পাশাপাশি বিভিন্ন বিমানবন্দর ও বন্দর আধিকারিকদেরও বিষয়টি পর্যবেক্ষণে রাখতে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক।

তিনি জানিয়েছেন, যে কোনও অসুস্থ ব্যক্তি যিনি মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়া দেশ থেকে আসছেন, তাঁকে আইসোলেট করে রাখতে হবে। নমুনা সংগ্রহ করে পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির BSL4 ফেসিলিটেতে পাঠাতে হবে।

আরও পড়ুন ; ধরা পড়ল আমেরিকাতেও, প্রকোপ কানাডা, ইউরোপেও, মাঙ্কিপক্স কী জেনে নিন

কী এই মাঙ্কিপক্স ?

মাঙ্কিপক্স গুটিবসন্তের মতোই একটি বিরল ভাইরাল রোগ। তবে মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মৃদু রূপ। মাঙ্কিপক্সের লক্ষণ দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয়। এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। WHO বলেছে, সাম্প্রতিক সময়ে ক্ষেত্রে মৃত্যুর অনুপাত প্রায় ৩-৬ শতাংশ।

মাঙ্কিপক্সের উপসর্গ-

জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফোস্কার মতো দেখতে যন্ত্রণাদায়ক গুটি হাতে, পায়ে এবং মুখে গজিয়ে উঠতে দেখলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ঙ্কর যে, আক্রান্তদের ১০ শতাংশ তাতে মারাও যেতে পারেন।

বর্তমানে ব্রিটেনে যে রূপ পাওয়া গিয়েছে, সেটি ততটা ক্ষতিকর নয়। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে সারতে সময় লাগে দুই থেকে চার সপ্তাহ।

টিকা এসেছে ২০১৯-এই

২০১৯ সালে মাঙ্কিপক্স প্রতিরোধী প্রথম টিকায় অনুমোদন দেয় আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওই টিকা স্মলপক্স প্রতিরোধেও সহায়ক। তবে হনুমান বা বাঁদর থেকেই মাঙ্কিপক্স ছড়ায়, এমন ভেবে নেওয়া ভুল। ১৯৫৮ সালে দু’বার মাঙ্কিপক্সের প্রকোপ দেখা দেয়। সেই সময় গবেষণায় দেখা যায়, হনুমান বা বাঁদরের মধ্যে মাঙ্কিপক্স যতটা না দেখা যায়, কাঠবিড়ালি, ইঁদুর-সহ তীক্ষ্ণ দাঁতের পশুর থেকেই বেশি ছড়ায় মাঙ্কিপক্স। পশুর কামড়, আঁচড় এমনকি তাদের সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget