এক্সপ্লোর

Morbi tragedy : আজ মোরবি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যেতে পারেন হাসপাতালে

PM Narendra Modi to visit Morbi : গুজরাতে একাধিক সভা করলেও,  সোমবার মোরবিতে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

নয়াদিল্লি : গুজরাতে মোরবি সেতু ( Gujarat Morbi Bridge  )- বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৫। এখনও একজন নিখোঁজ। হাসপাতালে ভর্তি ১৪ জন।

মঙ্গলবার মোরবিতে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । আহতদের দেখতে যেতে পারেন হাসপাতালে। অন্যদিকে, এনডিআরএফের পাশাপাশি, উদ্ধারকাজে নেমেছে নৌসেনাও। গুজরাতের মোরবিতে ব্রিজ বিপর্যয়ের পরে তোলপাড় হয়ে গিয়েছে দেশের রাজনীতি। গুজরাতে একাধিক সভা করলেও,  সোমবার মোরবিতে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

গুজরাতে সামনেই বিধানসভা ভোট। বর্তমানে গুজরাতেই আছেন নরেন্দ্র মোদি। একের পর এক সভায় যোগ দিচ্ছেন তিনি। সোমবার দু’টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।  তাঁর মুখে উঠে আসে সেতু ভেঙে পড়ার প্রসঙ্গ। সোমবার প্রধানমন্ত্রী বলেন, ' আজ গুজরাত শোকে মূহ্যমান। দেশবাসী ভীষণ দুঃখ পেয়েছে। যে ঘটনা ঘটেছে, তাতে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে। চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। কাল মোরবিতে ভয়ঙ্কর, বেদনাদায়ক, মনটা ভীষণ খারাপ' 

গুজরাতে সেতু ভেঙে পড়ার ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে আছেন, ওরেভা সংস্থার ২ ম্যানেজার । সেতু মেরামতির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাবা ও তাঁর ছেলে, ৩ নিরাপত্তারক্ষী এবং ২ জন টিকিট বিক্রেতা। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। 

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 

গুজরাতে ২৭ বছর ধরে ক্ষমতায় বিজেপি। যেখানে ব্রিজ ভেঙে পড়েছে, সেই মোরবি পুরসভাও বিজেপি শাসিত । এই অবস্থায় গুজরাতে প্রধান বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলছে, মোদির নিজের রাজ্যে বিজেপির এটা কোন উন্নয়ন মডেল? ভয়ঙ্কর সেতু দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, 
দীর্ঘ মেরামতির পর গুজরাতে মাত্র ৫দিন আগে যে সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল তা কী করে ভেঙে পড়ল?

  • ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতু কীভাবে খুলে দেওয়া হয়েছিল?
  • প্রশাসন কেন চুপ করে বসেছিল?
  • কী উদ্দেশ্যে নীরব ছিল?
  • নেপথ্যে কি কোনও বিশেষ কারণ?
  • রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কী করছিল?
  • বিজেপি শাসিত মোরবি পুরসভা কী করছিল?
  • ৫৬ জন শিশু-বালকের প্রাণহানির দায় কে নেবে?
  • মেরামতের জন্য বরাদ্দ অর্থ আদৌ সম্পূর্ণ খরচ হয়েছিল তো?
  • ভয়ঙ্কর গাফিলতির দায় কেউ কি নেবে?
  • কোনওদিন আসল অপরাধীরা শাস্তি পাবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget