এক্সপ্লোর

Mulayam Singh Yadav Death : তিন-তিনবার উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মুলায়ম, ফিরে দেখা রাজনীতিকের জীবন

প্রয়াত মুলায়ম সিংহ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা । বয়স হয়েছিল ৮২ বছর।

নয়াদিল্লি : ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম (Mulayam Singh Yadav Death News ), তিন-তিন বার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকা মুলায়ম সিংহ যাদব আর নেই।  কেন্দ্রের পূর্বতন ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি। মুলায়ম সিংহ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ।

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে মইনপুরি কেন্দ্রের লোকসভা সাংসদ তিনি। সবমিলিয়ে সাতবারের সাংসদ মুলায়ম। রক্তচাপজনিত সমস্যা দেখা দেয় সম্প্রতি। শ্বাসকষ্টেও ভুগছিলেন। তার পরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

১৯৩৯ সালের ২২ নভেম্বর, উত্তরপ্রদেশের এটাওয়ায় জন্ম মুলায়ম সিংহ যাদবের। ৭ বারের সাংসদ ও ১০ বারের বিধায়ক।১৯৬৭ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন মুলায়ম। তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৯-এ প্রথমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মুলায়ম। সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। এ বছরের জুলাই মাসে মৃত্যু হয় মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তর। 

মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব  দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। একসপ্তাহ ধরে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। 

মুলায়ম সিংহ যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। তিনি ট্যুইটে লেখেন,  ‘অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন মুলায়ম সিংহ যাদব। মানুষের সমস্যা নিয়ে সংবেদনশীল নেতা ছিলেন মুলায়ম। তিনি ছিলেন মাটি থেকে উঠে আসা নেতা। উত্তরপ্রদেশ ও জাতীয় রাজনীতিতে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে বহুবার কথা আলোচনা হয়েছে’। বসময় তাঁর মতামত শোনার জন্য মুখিয়ে থাকতাম। তাঁর প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত’। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget