এক্সপ্লোর

Mulayam Singh Yadav Funeral : তেরঙ্গায় ঢাকা সমাজবাদী পার্টির প্রাণপুরুষের দেহ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ মুলায়মের শেষকৃত্য

সমাজবাদী পার্টির প্রাণপুরুষ মুলায়ম সিংহ যাদবের শেষকৃত্য। রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্যের আয়োজন ।

নয়াদিল্লি : মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ( Mulayam Singh Yadav Funeral ) এবং সমাজবাদী পার্টির প্রাণপুরুষ মুলায়ম সিংহ যাদবের শেষকৃত্য।  মঙ্গলবার তাঁর  শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের  সঙ্গে সম্পন্ন হচ্ছে। মুলায়ম সিংহ সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ (Yadav passed away) করেন। হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় পৈতৃক গ্রামে সাইফাইতে । সেখানেই মঙ্গলবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। 

পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য
পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্যের অঙ্গ হিসেবে মুলায়ম সিংহ যাদবের দেহের উপর তেরঙ্গে পতাকা ঢাকা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ মেলা ময়দানে শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই এখন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হচ্ছেন অনুগামী, ভক্ত ও ঘনিষ্ঠরা। লোকসভার স্পিকার ওম বিড়লা সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা-পৃষ্ঠপোষক মুলায়ম সিংহ যাদবের শেষকৃত্যে যোগ দিতে পারেন। 

কে কে হাজির থাকবেন 
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শেষকৃত্যে অংশ নিতে সাইফাই পৌঁছানোর কথা। ইতিমধ্যেই, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু আজ উত্তর প্রদেশের সাইফাই পৌঁছেছেন।

 বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি
মুলায়মের মৃত্যু এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি। বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মুলায়ম। একসপ্তাহ ধরে ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সোমবার সকাল ৮টা ১৬ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে যান অমিত শাহ। মুলায়মের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার। ১৯৩৯ সালের ২২ নভেম্বর, উত্তরপ্রদেশের এটাওয়ায় জন্ম মুলায়ম সিং যাদবের। ৭ বারের সাংসদ ও ১০ বারের বিধায়ক।১৯৬৭ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন মুলায়ম। তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৯-এ প্রথমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মুলায়ম। সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। এ বছরের জুলাই মাসে মৃত্যু হয় মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তর। 

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget