এক্সপ্লোর

Mulayam Wife Death: মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তা প্রয়াত

SP Founders Wife Passes Away: চলে গেলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তা। ফুসফুসের অসুস্থতার ভুগছিলেন সাধনা। গত চার দিন ধরে আইসিইউতে ছিলেন।

লখনৌ: চলে গেলেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সুপ্রিমো মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) স্ত্রী সাধনা গুপ্তা (Sadhana Gupta)। গুরুগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সূত্রের খবর, ফুসফুসে অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। গত চার দিন ধরে আইসিইউ-তে রাখা হয় তাঁকে। হাসপাতালের রিপোর্ট বলছে, ওষুধ ও যাবতীয় চিকিৎসা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।  

মুলায়ম ও সাধনা...

    সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের থেকে বয়সে প্রায় ২০ বছরের ছোট ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী সাধনা। অবশ্য ২০০৩ সালের আগে তাঁর কথা খুব বেশি শোনা যায়নি। অখিলেশ যাদবের মা তথা মুলায়মের প্রথম স্ত্রী মালতী যাদবের মৃত্যু হয় ওই বছর। ঘটনাচক্রে সেই বছরই সাধনাকে বিয়ে করেন সপা প্রধান। প্রতীক যাদব মুলায়ম-সাধনার ছেলে। প্রতীকের স্ত্রী অপর্ণা যাদব আবার বিজেপি নেত্রী।  উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। রাজনৈতিক মহলে খবর, এই নিয়ে ভাশুর অখিলেশের সঙ্গে রীতিমতো টানাপড়েন চলেছিল অপর্ণার। কিন্তু শেষমেশ সব বাধা অগ্রাহ্য করে বিজেপিতে চলে যান সাধনার পুত্রবধূ। যাদব পরিবারের এই নতুন সমীকরণের ফয়দা তোলে পদ্মশিবির। শোকের সময় অবশ্য সে সব মনে রাখতে চাননি কেউই। শাশুড়ি মায়ের মৃত্যুসংবাদ টুইটারে জানিয়েছেন অপর্ণা। তবে অখিলেশ-পত্নী ডিম্পল যাদবের সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও পোস্ট নেই।  

শোকপ্রকাশ বিজেপির

এদিন সাধনার মৃত্য়ুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যও। লেখেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্ত্রী সাধনা গুপ্তার প্রয়াণের খবর পেলাম। ঈশ্বর যেন মুলায়ম ও তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন।' এমনিতেই প্রবীণ সপা প্রধানের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। তার উপর ফের স্ত্রী বিয়োগ। রাজনৈতিক মতভেদ ভুলে আপাতত উত্তরপ্রদেশের 'নেতাজি'-র পাশে থাকার বার্তা দিচ্ছেন বাসিন্দাদের অনেকে।

আরও পড়ুন:দোষীদের ফাঁসি হোক : ক্যানিংকাণ্ডে নিহতদের পরিবারের কাছে কাকুলি-সওকতরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget