এক্সপ্লোর

Terrorists Arrested: মুম্বই থেকে পাকড়াও এক সন্দেহভাজন জঙ্গি

উত্তর প্রদেশের প্রয়াগরাজে আত্মসমর্পণ করল ধৃত জঙ্গি ওসামার কাকা...

নয়াদিল্লি ও মুম্বই: ডি-কোম্পানির হয়ে কাজ করা ধৃত জঙ্গিকে জেরা করে মুম্বই থেকে পাকড়াও এক সন্দেহভাজন জঙ্গি। 

সূত্রের খবর, ধৃত জান মহম্মদকে অস্ত্র লেনদেন করেছিল জাকির। এরই মধ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজে আত্মসমর্পণ করল ধৃত জঙ্গি ওসামার কাকা।

উৎসবের মুখে নাশকতার ছক বানচাল করে, ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। 

সেই দলের অন্যতম চাঁই, জান মহম্মদ শেখ ওরফে সমীর কালিয়াকে জেরা করে এল আরও সাফল্য। মুম্বই থেকে ধরা পড়ল, জাকির নামে আরও এক সন্দেহভাজন জঙ্গি।

শুক্রবার রাতে, মুম্বইয়ের যোগেশ্বরী এলাকা থেকে জাকিরকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের এটিএস ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা।

মুম্বই পুলিশের এটিএস সূত্রে খবর, জাকিরের সঙ্গে পাকিস্তানি জঙ্গি-মডিউলের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ধৃত জঙ্গি জান মহম্মদ ওরফে সমীরকে, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরবরাহের দায়িত্বে ছিল জাকির।  

এই পরিস্থিতিতে বাণিজ্য নগরীর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। রবিবার মুম্বইতে অনন্ত চতুর্দশী উপলক্ষ্যে শোভাযাত্রা হবে। তাই নজরদারি বাড়িয়েছে পুলিশ। 

পুলিশ জানতে পেরেছে, রেলপথে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। তাই মুম্বইয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নজরদারি বাড়িয়েছে জিআরপি। 

জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত সন্দেহে হুমেইদ রহমান নামে আরও একজনের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। শুক্রবার, প্রয়াগরাজের করেলি থানায় আত্মসমর্পণ করে হুমেইদ। 

পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি, সম্পর্কে, ধৃত জঙ্গি ওসামার কাকা। জঙ্গিদের জন্য বিস্ফোরক জোগাড় করা এবং দেশে একাধিক বিস্ফোরণের ছক ছিল হুমেইদের। 

এদিকে, বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভারত-পাক সীমান্ত লাগোয়া গুরদাসপুরে একটি ড্রোনের হদিশ মেলে। বিএসএফ জওয়ানরা গুলি করতেই উধাও হয়ে যায় ড্রোনটি।

তাই ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র পাচার করার চেষ্টা হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪-১৫ বাংলাভাষী জঙ্গি এখনও অধরা! কোথায় তারা? পুজোর আগে বাড়ছে আতঙ্ক

আরও পড়ুন: উৎসবের মরশুমে নাশকতার ছক ফাঁস, দিল্লি পুলিশের জালে দুই পাক প্রশিক্ষিত জঙ্গি সহ ছয়জন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget