এক্সপ্লোর

Pak Terror-Module : পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪-১৫ বাংলাভাষী জঙ্গি এখনও অধরা! কোথায় তারা? পুজোর আগে বাড়ছে আতঙ্ক

আতঙ্কের বিষয় হল,  পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া ১৪-১৫ জন বাংলাভাষী জঙ্গির হদিশ এখনও পাওয়া যায়নি। তারা এখন কোথায়? কী তাদের পরিকল্পনা? কেউ জানে না। 

কলকাতা: গণেশপুজো (Ganesh Puja)দিয়ে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। নবরাত্রি-দশেরা। রাস্তায় জনপ্লাবণের সম্ভাবনা। কিন্তু, সেই ভিড়ে কোনও জঙ্গি লুকিয়ে থাকবে না তো? এই আতঙ্ক এখন প্রত্যেকটা মানুষের মনে। ছয় জঙ্গিকে (Terrorists) গ্রেফতারের পর, দিল্লি পুলিশের (Delhi Police)স্পেশাল সেল দাবি করেছে, এই জঙ্গিরা অপারেশনের জন্য টার্গেট করেছিল উৎসবের মরশুমকেই। 


আরও পড়ুন :২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই নাশকতার ছক ছিল জঙ্গিদের, দিল্লি পুলিশের জেরায় চাঞ্চল্যকর তথ্য

 

আরও আতঙ্কের বিষয় হল,  পাকিস্তানে (Pakistan) প্রশিক্ষণ নেওয়া ১৪-১৫ জন বাংলাভাষী জঙ্গির হদিশ এখনও পাওয়া যায়নি। তারা এখন কোথায়? কী তাদের পরিকল্পনা? কেউ জানে না। 
আর নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটাই সবথেকে ভয়ের। দুর্গাপুজো (Durga Puja), নবরাত্রি, রামলীলা - গোটা দেশ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পাকিস্তানের কোনও গোপন ডেরায় বসে চলছিল ভারত-বিরোধী চক্রান্ত। উদ্দেশ্য ছিল, আরও একবার ভারত-ভূমকে রক্তাক্ত করা! সেই জঙ্গি মডিউলেরই পর্দাফাঁস করল দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড! ৬ জঙ্গিকে গ্রেফতারের পর দিল্লি পুলিশের জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।  পুলিশ সূত্রে খবর, ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই নাশকতার ছক ছিল জঙ্গিদের। এর জন্য পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জঙ্গিদের নিশানা বেছে বিস্ফোরণ ঘটাতে নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে পুরনো বিশ্বস্ত জঙ্গিদেরই বেছে নিয়েছিল দাউদ ইব্রাহিমের D কোম্পানি। দিল্লি পুলিশের দাবি, ধৃত জঙ্গি সমীর আগে D কোম্পানির হয়ে কাজ করেছে। সমীরই রায়বেরিলির মুলচাঁদ ওরফে লালাকে নিয়োগ করে। মুলচাঁদের কাজ ছিল বিস্ফোরক ও অস্ত্র পাচার করা। দিল্লি পুলিশ জানিয়েছে, জঙ্গি-প্রশিক্ষণের জন্য যে পাকিস্তানের মাটিকে ব্যবহার করা হচ্ছিল, তা-ও কার্যত পরিষ্কার হয়ে গেছে। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা দু’টো দলে ভাগ হয়ে কাজ করেছিল। এর মধ্যে একটা দল চালাচ্ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম। 

সামনেই পুজো। পুজো মানেই মানুষের ভিড়। আর নাশকতার জন্য জঙ্গিরা এরকম সুযোগই খোঁজে। সেকথা ভেবেই অ্যালার্ট সিকিওরিটি এজেন্সিগুলো। সব মিলিয়ে বাঙালির প্রাণের উৎসবের মুখেই উদ্বেগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget