এক্সপ্লোর

Mumbai Attack Alert: মুম্বইয়ে ট্রেনে গ্যাস অ্যাটাক বা যাত্রীদের ওপর হামলা চালাতে  পারে জঙ্গিরা, জারি সতর্কবার্তা

দিল্লি পুলিশের পদক্ষেপের পর জিআরপি মুম্বইয়ের সমস্ত বড় রেল স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং কয়েকটি প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

মুম্বই: সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেল ৬ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন মুম্বইয়ের ধারাভি এলাকায় বাসিন্দা। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল সূত্রে খবর, গ্রেফতার সন্দেহভাজন জঙ্গিরা লোকাল ট্রেন সহ দেশের বিভিন্ন এলাকায় হামলার ছক কষেছিল। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে, রেলওয়ে পুলিশ অর্থাৎ জিআরপি গোয়েন্দা এজেন্সি থেকে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে তথ্য পেয়েছিল। 


গোয়েন্দা সংস্থাগুলি জিআরপিকে জানিয়েছে যে, জঙ্গিরা ট্রেনে গ্যাস আক্রমণ বা প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ে হানা দিতে পারে। সূত্রের খবর, জঙ্গিদের জেরা করে দিল্লি পুলিশের প্রাপ্ত তথ্য সহ জিআরপির কাছে এ ধরনের সতর্কবার্তা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে এসেছিল। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আমাদের কাছে সময়ে সময়ে এ ধরনের সতর্কবার্তা আসে। বিশেষ করে লোকাল ট্রেনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি সতর্কবার্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। 

দিল্লি পুলিশের পদক্ষেপের পর জিআরপি মুম্বইয়ের সমস্ত বড় রেল স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং কয়েকটি প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

জিআরপি লাইভ মকড্রিলও শুরু করে দিয়েছে। এতে জঙ্গি হামলার সময় যাত্রীদের কীভাবে রক্ষা করা যায় ও জঙ্গিদের ধরা যায়,  সে ব্যাপারে শিখতে পারেন সুরক্ষা আধিকারিকরা। জিআরপি অতিরিক্ত পুলিশ বাহিনী বড় স্টেশনগুলিতে মোতায়েন করেছে এবং জিআরপি ন্যাশনাল সিকিউরিটি গার্ড সব অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এছাড়াও ডগ স্কোয়াডের টহলদারিরও ব্যবস্থা হয়েছে, যাতে জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলা করা যায়। যেখানে কোনও গাড়ি প্ল্যাটফর্মে যেতে পারে সেখানে জিআরপি বিভিন্ন জায়গায় ব্যারিকেডস ও স্পিড ব্রেকারও বসিয়েছে।

এছাড়াও জিআরপি প্ল্যাটফর্ম ও স্টেশন সংলগ্ন এলাকাগুলি নিয়মিত পরীক্ষা করে দেখছে। রেলওয়ে পুলিশ পার্সেল বুকিংয়ের ক্ষেত্রেও নজর দিচ্ছে এবং নজরদারি চালাচ্ছে। জিআরপি আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সমগ্র রেলওয়েতে (মধ্য ও পশ্চিম) মোট ৬ থেকে ৭ হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে। জিআরপি আরও ক্যামেরা বসাতে চায়, যাতে বাকি এলাকাগুলিও নজরজারির আওতায় আসে।

 

সেরা শিরোনাম

I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget