এক্সপ্লোর

Uttar Pradesh Election: বিরোধীদের অভিধানে শুধু পরিবারবাদ, মাফিয়াবাদ, বারাণসীতে বললেন মোদি

Uttar Pradesh Election: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি-র প্রচারের পালে হাওয়া তুলতেই ঘন ঘন মোদির উত্তরপ্রদেশযাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বারাণসী: ভোটমুখী উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তাঁর দাবি, এ যাবৎ উত্তরপ্রদেশে শুধু জাতপাত এবং ধর্মের রাজনীতি হয়ে এসেছে। রাজ্যের উন্নতি চায় না বিরোধীরা। ‘মাফিয়াবাদ’, এবং ‘পরিবারবাদ’, বিরোধীদের অভিধানে শুধু এই দুই শব্দই রয়েছে বলেও মন্তব্য করেন মোদি।

সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে  (Varanasi) জনসভা করেন মোদি। ২ হাজার ৯৫ টাকার ২৭টি নতুন প্রকল্পেরও উদ্বোধন করেন। সেখানে দাঁড়িয়েই বিরোধীদের নিশানা করেন তিনি। বলেন, “ওদের অভিধানে কী আছে, তা ভাল ভাবেই জানেন আপনারা। ওদের আচরণ এবং চিন্তাভাবনাতেও তার প্রকাশ পায়, পরিবারবাদ, মাফিয়াবাদ এবং বেআইন ভাবে সম্পত্তি জবরদখল। পূর্বাঞ্চলের উন্নয়ন হলে ওদের সমস্যা।”

আরও পড়ুন: 5G Services Roll-out : নতুন বছরেই দেশের ৪ মেট্রো ও নির্দিষ্ট কয়েকটি শহরে ৫জি পরিষেবা

এ যাবৎ বিজেপি-র (BJP) বিরুদ্ধে জাতপাত এবং ধর্মের রাজনীতির অভিযোগ তুলে এসেছেন বিরোধীরা। কিন্তু এ দিন মোদি বলেন, “আমি ডাবল ইঞ্জিন সরকারের কথা বললে কিছু মানুষ রেগে যান। উত্তরপ্রদেশ এবং কাশীর দ্বিগুণ উন্নয়নের কথা সহ্য হয় না ওঁদের। আসলে ওঁরা শুধু জাতপাত, শ্রেণি এবং ধর্মের নামে রাজনীতি করে এসেছেন। উত্তরপ্রদেশকে নিজের পরিচয়ে পুরিচিত হতে দেখতে চান না ওঁরা।”

বিগত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয় বার বারাণসীতে পা রাখলেন মোদি। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। তার আগে বিজেপি-র প্রচারের পালে হাওয়া তুলতেই ঘন ঘন তাঁর উত্তরপ্রদেশযাত্রা বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দি বলয়ে দাঁড়িয়ে এ দিন ফের গো-আবেগ উস্কে দেন মোদি। তিনি বলেন, "গোমাতা আমাদের কাছে মায়ের সমান এবং অত্যন্ত পবিত্র। যাঁরা গোমাতা, মহিষ নিয়ে বিদ্রূপ করছেন, তাঁরা ভুলে যাচ্ছেন যে, এদের উপর কোটি কোটি মানুষের জীবন নির্ভর করে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget