এক্সপ্লোর

Omicron Night Curfew: বাড়ছে ওমিক্রন আতঙ্ক! দাদরা, নগর হাভেলি, দমন ও দিউতে নাইট কার্ফু ঘোষণা

গতকাল অর্থাৎ ২ ডিসেম্বর থেকে লাগু হয়েছে এই নির্দেশিকা। জানানো হয়েছে, ২ ডিসেম্বর রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে কার্ফু। এই নির্দেশিকা বহাল থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নয়াদিল্লি: উদ্বেগ বাড়াচ্ছে সক্রমণ। কেন্দ্র শাসিত দাদরা (Dadra), নগর হাভেলি (Nagar Haveli), দমন ও দিউতে (Daman and Diu) নাইট কার্ফু (Night Curfew) ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Government)। সংক্রমণের বারবারন্ত রুখতেই এই পদক্ষেপ। গতকাল অর্থাৎ ২ ডিসেম্বর থেকে লাগু হয়েছে এই নির্দেশিকা। জানানো হয়েছে, ২ ডিসেম্বর রাত ১১ টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে কার্ফু। এই নির্দেশিকা বহাল থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, ব্যাঙ্গালোরে (Bangalore) ২ জন কোভিডের (Covid-19) ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron Variant) আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, ওই দু-জনের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তার তালিকা তৈরি করেছে কর্ণাটকের স্বাস্থ্য দফতর (karnataka Health Ministry)।  তাতে দেখা যাচ্ছে, প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন ৩৭ জন।  আর ৪৪৫ জন এসেছেন পরোক্ষ সংস্পর্শে।  যে ৩৭ জন প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন, তাঁদের মধ্যে ৩ জন কোভিড পজিটিভ।  পরোক্ষ সংস্পর্শে আসা ৪৪৫ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ২ জন।  এই পাঁচ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron Variant) সংক্রমিত কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

কর্ণাটকে যে দু’জনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ধরা পড়েছে, তাঁদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক যিনি করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর দেশ ছাড়েন। অপর একজন স্থানীয় বাসিন্দা। তিনি আবার পেশায় চিকিৎসক। তিনি সম্প্রতি বিদেশে যাননি। অথচ তিনিও ওমিক্রন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘ভারতে প্রথম যে দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে, তাঁরা কর্ণাটকে আছেন। তাঁদের একজনের বয়স ৬৬ বছর এবং অপরজনের বয়স ৪৬ বছর। দু’জন ওমিক্রন আক্রান্তের শরীরেই সামান্য সংক্রমণ আছে। যাঁরা এই দু’জনের সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

কর্ণাটকের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ৪৬ বছর বয়সি যে ব্যক্তি ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তাঁর সংস্পর্শে আসা পাঁচজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে তাঁদের শরীরে ওমিক্রনের সংক্রমণ হয়েছে কি না, সেটা এখনও জানা যায়নি।

রাজস্থানেও (Rajasthan) দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আসা একই পরিবারের চার জন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Variant) প্রথম হদিশ মেলে দক্ষিণ আফ্রিকাতেই (South Africa)।  রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ।  তাঁদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।  

সূত্রের খবর, এখনও পর্যন্ত ১২ জনকে ওমিক্রন সংক্রমিত সন্দেহে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাঁদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।  এরইমধ্যে ভারতসহ বিশ্বের ৩১টি দেশে হদিশ মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের।  

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget