এক্সপ্লোর

Covid Booster Dose : "বিশাল তৃতীয় ঢেউয়ের" সম্ভাবনা কম, কোভিড বুস্টার ডোজের এখনই প্রয়োজন নেই : AIIMS-এর অধিকর্তা

No need for Covid booster dose for now : ভারত বায়োটেকের কোভ্যাক্সিন তৈরি নিয়ে একটি বই লিখেছেন এইমসের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ। সেই বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে যোগ দেন AIIMS-এর ডিরেক্টর

নয়া দিল্লি : এখনও পর্যন্ত ভারতে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রয়োজন নেই। একথা জানালেন এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া। এছাড়াও এক একটা দিন পেরনোর সাথে সাথে "বিশাল তৃতীয় ঢেউয়ের" সম্ভাবনাও চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন তৈরি নিয়ে একটি বই লিখেছেন এইমসের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ। সেই বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে যোগ দেন AIIMS-এর ডিরেক্টর। সেখানেই তিনি বলেন, "এখন পর্যন্ত করোনা সংক্রমণ বৃদ্ধি হয়নি। তাই ভারতে এখন বুস্টার ডোজের প্রয়োজন নেই।"

এর পাশাপাশি ভারতে টিকাকরণ কর্মসূচির প্রশংসা করেন তিনি। বলেন, যেভাবে টিকাকরণ চলছে, তাতে প্রতিটি দিনের সাথে সাথে বড়সড় কোনও ঢেউ বা হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমছে। সময়ের সাথে সাথে এই প্যানডেমিক এনডেমিকের আকার নেবে। সংক্রমণ হবে, তবে তীব্রতা একেবারে কমে যাবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে টিকাকরণের সংখ্যা ১১৮ কোটি অতিক্রম করে গেছে। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬৮ লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়েছিল। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে ভ্যাকসিনেশন শুরু হয়েছিল।

তবে চিন্তা বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ (India Corona Update)। গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৮৩ জন। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৭৯। অন্যদিকে এক লাফে অনেকটাই বেড়েছে দেশের দৈনিক মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। গতকাল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩৬।   

দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৫৮৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৮১, যা গত ৫৩৭ দিনে সর্বনিম্ন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget