এক্সপ্লোর

Nupur Sharma Controversy: তাঁর মন্তব্যে তোলপাড় দেশ-বিদেশ, কে এই নূপুর শর্মা?

Prophet Comment Row: ২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করে হেরে যান তিনি।

নয়াদিল্লি: বিজেপি নেত্রীর একটি মন্তব্য। তাতেই বিদেশের মাটিতেও কার্যত প্রশ্নবাণের সামনে পড়তে হচ্ছে ভারত সরকারকে। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে বিজেপি নেত্রীর নূপুর শর্মার বিরুদ্ধে। যা নিয়ে একের পর এক দেশের তরফে কড়া সমালোচনা করা হয়েছে। বিশেষ করে আরব উপমহাদেশের একাধিক দেশের তরফে ওই বক্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। এমনকী ডেকে পাঠিয়ে ক্ষোভের কথা জানানো হয়েছিল ভারতীয় রাষ্ট্রদূতকেও। পরে নূপুর শর্মা (Nupur Sharma) তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। টুইটার থেকে তাঁর টুইট তুলেও নেন। যদিও তাতে বিষয়টি ধামাচাপা দেওয়া যায়নি।    

কে এই নূপুর শর্মা:
সদ্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে, বিজেপির (BJP) এই প্রাক্তন মুখপাত্রকে। পেশায় আইনজীবী নূপুর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এলএলএম করা তাঁর। দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত এই নেত্রী।

রাজনীতি ময়দানে:
২০১৫ সালে ভোটের ময়দানে নেমেছিলেন নূপুর শর্মা।  দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করে হেরে যান তিনি। পরে বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিজেপির এই নেত্রীর মন্তব্যের পরেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়। ওই মন্তব্যের কারণেই উত্তরপ্রদেশে হিংসা ছড়ায় বলে অভিযোগ। সেই ঘটনায় একাধিক লোক জখম হয়েছেন। এরপরেই তাঁকে সাসপেন্ড করে দল। পদ থেকে ছাঁটলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই নেত্রীর। 

বিদেশ থেকেও প্রতিবাদ:
ইরান, কাতার থেকে বাহরিন, সৌদি আরব- মুসলিম বিশ্বের একাধিক দেশ এই মন্তব্যের কড়া প্রতিবাদ করেছে। ভারতের সঙ্গে এই দেশগুলির খুব ভাল সম্পর্ক রয়েছে। ফলে এমন ঘটনায় ভারতের সঙ্গে ওই দেশগুলির পারস্পরিক সম্পর্ক নিয়েও টানাপড়েন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

The Organisation of Islamic Cooperation বা OIC-এর তরফে কড়া সমালোচনা করা হয়েছে নূপুর শর্মার মন্তব্যে। তাদের অভিযোগ, ভারতে ইসলাম বিরোধী ভাবনাচিন্তা বাড়ছে। যার তীব্র বিরোধিতা করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ভারতে সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো হয় বলেই মন্তব্য করেছেন তিনি।   

আরও পড়ুন: বিজেপি নেতার মন্তব্যে চাপে ভারত, কড়া বিবৃতি ১৫টি দেশের

সেরা শিরোনাম

Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget