এক্সপ্লোর

Omicron Death:দেশে দ্বিতীয়, ওড়িশায় প্রথম, মৃত্যু ওমিক্রন আক্রান্ত মহিলার

Omicron Threat:ওড়িশায় এই প্রথম কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু ঘটনা ঘটল। দেশে এই নিয়ে ওমিক্রন আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে রাজস্থানের উদয়পুরে এক বয়স্ক ওমিক্রন আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

Omicron: দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রমেন বিপদ বেড়েই চলেছে। ওমিক্রনকে কোনও কারণেই হাল্কাভাবে নেওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।  এরইমধ্যে নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ওড়িশার বলাঙ্গির জেলার ৫০ বছরের এক বাসিন্দা। ওড়িশায় এই প্রথম কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু ঘটনা ঘটল। দেশে এই নিয়ে ওমিক্রন আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে রাজস্থানের উদয়পুরে এক বয়স্ক ওমিক্রন আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

ওড়িশার সিডিএমও স্নেহলতা সাহু বলেছেন, ওড়িশায় এই প্রথম কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল।  তিনি জানিয়েছেন, ৫০ বছরের ওই মহিলাকে ব্রেন স্ট্রোক হওয়ার পর বলাঙ্গিরের ভীমা ভোজ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত  বছরের ২০ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।  কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁর বুরলার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।  ২৩ ডিসেম্বর  তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়।

স্নেহলতা জানিয়েছেন, বুরলার মেডিক্যাল কলেজে তাঁর শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। রিপোর্ট আসার আগেই গত ২৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

ওমিক্রনে রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনার পর তৎপর হয়ে উঠেছে সম্বলপুর জেলা প্রশাসন। মৃতের সংস্পর্শে কারা এসেছেন,তাদের খুঁজে বের করাই চ্যালেঞ্জ কর্তৃপক্ষের। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের একটি দল অগলপুর বলাঙ্গির গ্রামেও গিয়েছেন। সেখানে কন্টাক্ট ট্রেসিং চলছে।

এর আগে রাজস্থানের উদয়পুরে এক ওমিক্রণ আক্রান্ত ৭২ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশে ওমিক্রন আক্রান্ত হয়ে মৃত্যু কথা জানিয়েছে।

উল্লেখ্য,দেশে কোভিডের তৃতীয় ঢেউ (Third Wave) বদলে সুনামি। একদিনে আক্রান্তের সংখ্যা একলক্ষ ছাড়াল। গতকালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন।দেশে শুক্রবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭৭ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫।

 

সেরা শিরোনাম

LPG Cylinder Ablaze: গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
CJP Funding: আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
Building Collapse In Delhi : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
Election Commission: Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার
Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget