এক্সপ্লোর

Odisha : বেতন বৃদ্ধির দাবিতে মাওবাদীদের নামে কর্তৃপক্ষকে হুমকি, ওড়িশায় গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী

বেতন বৃদ্ধির দাবিতে মাওবাদীদের নামে সংস্থার কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছিলেন। এই অভিযোগে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার একটি বেসরকারি সংস্থার কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

ভুবনেশ্বর : নিজের বেতন নিয়ে খুশি ছিলেন না। তাই বেতন বৃদ্ধির দাবিতে মাওবাদীদের নামে সংস্থার কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছিলেন। এই অভিযোগে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার একটি বেসরকারি সংস্থার কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে পাকড়াও করা হয়। ধৃতের নাম ষুধিষ্টির প্রধান। তিনি বারগড় জেলার বাসিন্দা।

ঝাড়সুগুড়া জেলার একটি বেসরকারি সংস্থায় ফিটার হিসাবে কাজ করেন তিনি। মাসিক বেতন ২২ হাজার টাকা। যদিও এই টাকায় খুশি ছিলেন না তিনি। তিনি মনে করেন, স্থানীয়দের ঠিকমতো বেতন দেওয়া হচ্ছে না। অন্যদিকে পশ্চিম ওড়িশার বাইরে থেকে যেসব কর্মী রয়েছেন, তাঁদের ভাল বেতন দেওয়া হচ্ছে। তাই তিনি একাধিক বার বেতন বৃদ্ধির দাবি জানান। কিন্তু, কোনও লাভ হয়নি। 'অগত্যা' সংস্থার ম্যানেজমেন্টকে ভয় দেখিয়ে নিজের ও সহকর্মীদের বেতন বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ।

গত ২৯ জুলাই মাওবাদীদের নামে একটি চিঠি পান সংস্থার সাইট ইন-চার্জ আবুতার খান। পশ্চিম ওড়িশার মাওবাদীদের তরফে সেই চিঠি পাঠানোর কথা উল্লেখ করা হয়। চিঠিতে মাওবাদীদের 'প্রধানের সই' ছিল। তাতে হুমকি দিয়ে বলা হয়, পশ্চিম ওড়িশার কর্মীদের যদি ভাল আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া না হয়, তাহলে সাইট ইন-চার্জকে খুন করা হবে। চিঠিতে সংস্থার আট কর্মীর নাম করা হয়, যাঁদের বেতন বৃদ্ধি করতে বলা হয়। এই চিঠির পাশাপাশি সাইট ইন-চার্জ একাধিক হুমকি ফোন ও মেসেজ পান। সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগও হুমকি চিঠি পায়। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর।

সম্প্রতি এই মর্মে সংস্থার সাইট ইন-চার্জ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বদমল পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে প্রথমেই যে মোবাইল ফোন থেকে সাইট ইন-চার্জকে হুমকি দেওয়া হচ্ছিল সেটি ট্র্যাক করে পুলিশ । এর পরই প্রধানকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ১২ বছর ধরে এই সংস্থায় কাজ করছি। স্থানীয়দের তুলনায় যাঁরা বাইরে থেকে কাজে করতে আসেন, তাঁদের বেশি বেতন দেওয়া হয়। একাধিক বার বেতন বাড়ানোর দাবি জানিয়েছি। কিন্তু, কোনও লাভ হয়নি। তাই আমি ভাবি, ম্যানেজমেন্টকে ভয় দেখালে হয়ত ভাল বেতন পাওয়া যাবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget