এক্সপ্লোর

Omicron : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে ওমিক্রন সংক্রমিতদের, সুরক্ষা ডেল্টা থেকেও; বলছে ICMR-এর গবেষণা

ICMR : ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নয়া দিল্লি : ওমিক্রন কি তাহলে 'শাপে বর ' ? এই ভ্যারিয়েন্টে আক্রান্তের তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যা শুধু ওমিক্রনকেই নয়, সবথেকে জোরাল ডেল্টা ভ্যারিয়েন্টকেও নিষ্ক্রিয় করতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। 

গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টে (B.1.1529 এবং BA.1) সংক্রমিত ব্যক্তির সেরার সঙ্গে B.1, আলফা, বিটা, ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট বিরুদ্ধে গড়ে ওঠা IgG এবং নিরপেক্ষ অ্যান্টিবডি (NAbs) বিশ্লেষণ করে দেখা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওমিক্রনে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিহত করছে। অর্থাৎ বলতে গেলে, ডেল্টা ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমণের সম্ভাবনা কম করে। এই পরিস্থিতিতে ওমিক্রন-নির্দিষ্ট ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করা হচ্ছে।

ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি।

এই অবস্থায় ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকার (Pfizer-BioNTech Vaccine Trial)পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হয়ে গেছে আমেরিকায়। আমেরিকার সংস্থা ফাইজার (Pfizer) এবং জার্মানির বায়োএনটেক (BioNtech) মিলে তার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু করে দিয়েছে। বিশেষ ভাবে ওমিক্রন (COVID Variant Omicron) প্রতিরোধের লক্ষ্যেই নতুন টিকার ট্রায়াল শুরু হতে চলেছে। ১৮ ছেকে ৫৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের নিয়ে আপাতত এই পরীক্ষা চলবে। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, পরীক্ষা ঠিকঠাক এগোলে এ বছর মার্চেই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে অ্যামেরিকার ওষুধ প্রস্তুতকারক ও বায়োটেকনোলজি সংস্থা মডার্না। এক রিপোর্টে সিএনএন জানিয়েছে, এই ট্রায়ালে যোগ দিচ্ছেন মোট ৬০০ প্রাপ্তবয়স্ক। যা আমেরিকার ২৪টি জায়গায় চলবে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget