এক্সপ্লোর

Omicron Scare : আফ্রিকা থেকে মধ্যপ্রদেশে এসে নিখোঁজ এক মহিলা! ওমিক্রন আতঙ্কে শুরু তল্লাশি অভিযান

Corona Virus : যতক্ষণ না সেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষনই ওমিক্রন আতঙ্ক দেশে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা সঙ্গী হয়েছে সব মহলে। 

জবলপুর : গোটা বিশ্ব কাঁপছে নতুন যে ওমিক্রন (Omicron) আতঙ্কে, তা কি ইতিমধ্যে ঢুকে পড়েছে ভারতে (India) ? এমনই প্রবল এক আতঙ্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। জবলপুরে (Jabalpur) এক নিখোঁজ মহিলার খোঁজ শুরু হওয়ার খবর সামনে আসতে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত বৎসোয়ানা (Botswana) থেকে এদেশে পা রাখার পর থেকে নিখোঁজ এক মহিলা! হ্যাঁ, খবর এমনটাই। জবলপুরের জেলা প্রশাসন থেকে খবর মিলেছে, গত ১৮ নভেম্বর বৎসোয়ানা থেকে জবলপুরের দুমা বিমানবন্দরে পা রাখার পর থেকে নিখোঁজ এক মহিলা। আর আপাতত সেখানকার স্থানীয় স্বাস্থ্য দফতরের সুপারিশ পাওয়ার পর থেকেই সেই মহিলাকে খুঁজে বের করতে শুরু হয়ে গিয়েছে কার্যত চিরুনি তল্লাশি অভিযান। কিন্তু যতক্ষণ না সেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষনই ওমিক্রন আতঙ্ক দেশে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা সঙ্গী হয়েছে সব মহলে। 

করোনা ভাইরাসের (Corona Virus) এই নতুন ভ্যারিয়্যান্ট (New Variant) ওমিক্রন ধরা পড়ে না আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষাতেও। জোড়া ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও অনেকেই সহজেই মারণ ভাইরাসের এই প্রবল সংক্রামক প্রজাতিতে শিকার হচ্ছেন বলেই খবর। আর সবথেকে বেশি আতঙ্কের পরীক্ষাতেও ধরা না পড়ার বিষয়টি। দিনদুয়েক আগেই দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে পা রাখা দুই বিদেশির দেহে মিলেছে ডেল্টা ভ্যারিয়্যান্টের খোঁজ, তারা আদৌ ওমিক্রন আক্রান্ত কি না, সেটা জানতে তাদেরকে রাখা হয়েছে কোয়ারিন্টিনে। কিন্তু এভাবে নজরদারি এড়িয়ে কেউ নিখোঁজ কীভাবে হয়ে যেতে পারেন, সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনই ওই মহিলা করোনার নতুন মারণ প্রজাতিতে আক্রান্ত কি না, সে নিয়েও তৈরি হয়েছে প্রবল সংশয়। 

প্রসঙ্গত, বিশ্বজুড়ে এই মুহূর্তে ওমিক্রন-ত্রাস। বিশ্বের ১৩টি দেশে মিলেছে করোনা ভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতির সন্ধান। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইজরায়েলে আক্রান্তদের শরীরে মিলেছে ওমিক্রন ভাইরাস। ফ্রান্সেও ওমিক্রন-আতঙ্ক। ১৪ দিনের আফ্রিকা সফর সেরে ফেরার পর, ৮ জনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে ফরাসি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় সতর্ক ব্রিটেন।

আরও পড়ুন- ডেল্টার থেকেও সংক্রামক ওমিক্রন? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget