এক্সপ্লোর

Twin Tower: ‘অপারেশন ডিনামাইট’! নয়ডার বিতর্কিত টুইন টাওয়ার ধ্বংসের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু

Twin Tower Demolish: তাসের ঘরের মতো ভেঙে পড়বে নয়ডার ৪০ তলা উঁচু ‘টুইন টাওয়ার’। ধূলিসাৎ হয়ে যাবে UNESCO’র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত।

নয়া দিল্লি: মাটিতে মিশিয়ে দেওয়া হবে নয়ডার বিতর্কিত টুইন টাওয়ার। প্রায় শেষ তার প্রস্তুতি। সূত্রের খবর, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিস্ফোরক বসানোর প্রক্রিয়া। রবিবার দুপুর আড়াইটেয় শুরু হয়ে যাবে আবাসন ধ্বংসের কাজ। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডিনামাইট’।

কীভাবে হবে সেই কাজ? 

১০ থেকে ১৫ সেকেন্ড। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক। সব তৈরি, শুধু ট্রিগারে চাপ পড়ার অপেক্ষা। ব্যস! তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে নয়ডার ৪০ তলা উঁচু ‘টুইন টাওয়ার’। ধূলিসাৎ হয়ে যাবে UNESCO’র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত। যার নাম দেওয়া হয়েছে- ‘অপারেশন ডিনামাইট’। 

নয়ডা-গ্রেটার নয়ডার এক্সপ্রেসওয়ের পাশে সেক্টর 93A-তে। অবস্থিত বিতর্কিত এই জোড়া ইমারত। একটি টাওয়ারের নাম ‘অ্যাপেক্স’ এবং অপরটির নাম ‘সিয়ান’। দুর্নীতির ভিতের ওপর দাঁড়িয়ে থাকা এই সুবিশাল জোড়া আবাসন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কাজের তত্ত্বাবধানে আছে মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং নামে এক সংস্থা। 
ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারা। দুটি ইমারতের পিলারে ড্রিল দিয়ে গর্ত করা হয়েছে। প্রত্যেক গর্তে ভর্তি করা হয়েছে বিস্ফোরক। জোড়া হয়েছে ডিটোনেটর। শেষে ক্যাপ বসিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই গর্ত। যে প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং।এক একটি পিলারে ৪-৫টি করে গর্ত করা হয়েছে। সবক’টি গর্তে রাখা বিস্ফোরকের পরিমাণ ৪০ থেকে ১২০ গ্রাম। দুই ইমারত মিলিয়ে মোট ৯ হাজার ৬৪২টি গর্তে ভরা হয়েছে বিস্ফোরক ও ডিটোনেটর।

আরও পড়ুন, একটা পা বাইরে, আরেকটা পা আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে আছি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য উদয়নের 

টুইন টাওয়ার থেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটাবেন ইঞ্জিনিয়াররা। প্রথমে বিস্ফোরণ ঘটানো হবে প্রাইমারি ফ্লোরে। যেটি ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড় দিয়ে। ইমারতের এই অংশের সমস্ত পিলারে বিস্ফোরক রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে নজর থাকবে সেকেন্ডারি ফ্লোরের দিকে। যে অংশের ৬০ শতাংশ পিলারেই বসানো হয়েছে বিস্ফোরক। বিস্ফোরণ ঘটাতে লাগানো হয়েছে অন্তত ২০ হাজার ডিটোনেটর। ডিটোনেটরের তার টেনে নিয়ে হবে ইমারতের ১০০ মিটার দূরত্বে। সেখানেই থাকবে কন্ট্রোল প্যানেল। নির্দিষ্ট সময়ে, কন্ট্রোল প্যানেল থেকে ট্রিগার টিপলেই বিস্ফোরণ ঘটবে। ধূলিসাৎ হয়ে যাবে গগনচুম্বী জোড়া ইমারত। 

সূত্রের খবর, ঠিক হয়েছে, প্রথমে ‘সিয়ান’ নামের ইমারতে বিস্ফোরণ ঘটানো হবে। তার ৬০ শতাংশ ধ্বংস হয়ে যাওয়ার পরে পরবর্তী বিস্ফোরণ ঘটানো হবে ‘অ্যাপেক্স’ টাওয়ারে। বিস্ফোরণের জন্য সর্বাধিক ৯ সেকেন্ড সময় লাগবে। সবমিলিয়ে মোট ১২ থেকে ১৩ সেকেন্ড সময় লাগবে দু’টি ইমারত ধ্বংস হতে।

প্রশাসন সূত্রের খবর, বিস্ফোরণের সময় মাত্র ৬ জনকে ওই চত্বরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে ৩ জন ব্লাস্টার, ১ জন পুলিশ অফিসার এবং ২ জন প্রোজেক্ট ম্যানেজার থাকবেন। বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে তাঁরা থাকবেন ট্রিগারের সামনে। এ ছাড়া আর কাউকে ওই চত্বরে থাকার অনুমতি নেই। বিস্ফোরণের ১০ মিনিট পরে ৬ জনের দল এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন।

সবমিলিয়ে রবিবার যখন গোটা দেশের নজর ভারত-পাকিস্তান ক্রিকেটীয় মহারণের দিকে থাকবে, ঠিক তখন জোরাল বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যাবে নয়ডার গগনচুম্বী জোড়া ইমারত।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget