এক্সপ্লোর

Silchar Airport: কোভিড পরীক্ষা না করেই ৩০০-র বেশি যাত্রী বাইরে বেরিয়ে গেলেন শিলচর বিমানবন্দরে !

অসমের শিলচর বিমানবন্দরে নামা ৩০০-র বেশি যাত্রী বুধবার তাঁদের কোভিড রিপোর্ট না দেখিয়ে এবং বাধ্যতামূলক কোভিড পরীক্ষা না করিয়েই বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে যান ৷

শিলচর: দেশে এখন করোনা ঝড় ৷ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ এই অবস্থায় বিমান যাত্রাতেও গত বছরের আতঙ্ক যেন ফিরে এসেছে ৷ খুব প্রয়োজন ছাড়া এখন ট্রাভেল না করারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷ কিন্তু এর মধ্যেও যারা যাচ্ছেন, তাদের সঙ্গে কোভিড নেগেটিভ শংসাপত্র থাকাটা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে ৷

দেশের অধিকাংশ বিমানবন্দরেই বিমানে চড়ার আগে আরটিপিসিআর কোভিড নেগেটিভ রিপোর্ট যাত্রীদের দেখানোটা বাধ্যতামূলক ৷ অনেক বিমানবন্দরে আবার করোনা পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে ৷ কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক অদ্ভূত কাণ্ড ৷ অসমের শিলচর বিমানবন্দরে নামা ৩০০-র বেশি যাত্রী বুধবার তাঁদের কোভিড রিপোর্ট না দেখিয়েই বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে যান ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের কথায়, এমন কাজ মারাত্মক অপরাধের মধ্যেই পড়ে ৷ অসম সরকারের পক্ষ থেকে সম্প্রতি জারি করা নতুন নিয়মে এখন সে রাজ্যের বিমানবন্দরে নামা সব যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে না থাকলে তাঁদের Rapid Antigen Test (RAT) এবং RT-PCR পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে ৷ পরীক্ষা না করলে কোনও যাত্রীকেই বিমানবন্দরের বাইরে বেরনোর অনুমতি দেওয়া হবে না ৷ গতকাল, বুধবার মোট ৬৯০ জন যাত্রী দেশের বিভিন্ন শহর থেকে এসে পৌঁছন শিলচর বিমানবন্দরে ৷ তাঁদের মধ্যে ৩০০-রও বেশি যাত্রী তাদের রিপোর্ট না দেখিয়ে বা পরীক্ষা না করিয়েই বাইরে বেরিয়ে যান ৷ শুধুমাত্র টেস্টের জন্য ৫০০ টাকা দিতে হবে, এর জন্যও অনেক যাত্রীই পরীক্ষা করাতে রাজি নন বলে জানিয়েছেন শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

এদিকে আগের সব রেকর্ড ভেঙে দেশে এই প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ৩ লক্ষের বেশি। দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা-কালে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। 

একদিনে মৃত্যুতেও দেশে নতুন রেকর্ড। গত ২৪-ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২,১০৪ জনের। এই নিয়ে পরপর দু’দিন দেশে দৈনিক ২ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসের কবলে প্রাণ হারালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget