এক্সপ্লোর

PM Modi Speech: ‘আন্দোলনজীবীরা আসলে পরজীবী, দেশকে এদের থেকে বাঁচাতে হবে’ কড়া বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জোড়েন, ‘এতদিন শ্রমজীবী, বুদ্ধিজীবীর কথা শুনেছি। এখন নতুন এক শ্রেণি হয়েছে, তাঁরা আন্দোলনজীবী। আমাদের সেইসব মানুষকে খুঁজে বের করতে হবে। দেশকে আন্দোলনজীবীদের হাত থেকে বাঁচাতে হবে।’

নয়াদিল্লি: আন্দোলনকারীদের উদ্দেশ্যে হলেন নরম, আবার আন্দোলনের প্রতি দিলেন কড়া বার্তা। রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারীদের খোলামনে আলোচনার টেবিলে বসতে আমন্ত্রণ জানালেন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আলোচনার রাস্তা সবসময় খোলা আছে। আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসুন, আন্দোলন প্রত্যাহার করুন।‘ যদিও দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনে বহিরাগতদের ইন্ধন প্রসঙ্গে খোঁচাও দেন তিনি। বুঝিয়ে দেন সরকার এই বিষয়ে মোটেই নমনীয় হবে না। প্রধানমন্ত্রী জোড়েন, ‘এতদিন শ্রমজীবী, বুদ্ধিজীবীর কথা শুনেছি। এখন নতুন এক শ্রেণি হয়েছে, তাঁরা আন্দোলনজীবী। আমাদের সেইসব মানুষকে খুঁজে বের করতে হবে। দেশকে আন্দোলনজীবীদের হাত থেকে বাঁচাতে হবে।’

কৃষি আইন কৃষকদের স্বার্থেই, রাজ্যসভায় দাঁড়িয়ে ফের একবার সওয়ালও করেন নরেন্দ্র মোদি। আন্দোলনরত কৃষকদের আশ্বস্ত করতে ফের একবার তিনি বললেন, ‘এমএসপি ছিল, আছে, থাকবে।’ সঙ্গে বিরোধীদের খোঁচা দিয়ে তিনি জোড়েন, ‘আইনের সুফল নিয়ে কোনও বিরোধী দল কথা বলছেন না। আইনে কোথাও ভুল থাকলে সেটা ঠিক করা হবে।কৃষক আন্দোলন নিয়েও অনেক কথা বলা হচ্ছে। কিন্তু কৃষিমন্ত্রীর প্রশ্নের জবাব কেউ দিচ্ছে না।’

আগের ইউপিএ সরকারের ভূমিকা, বাংলায় তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও খোঁচা দেন তিনি।পাশাপাশি কেন্দ্রীয় সরকার যে কৃষকদের নিয়ে যথেষ্ট চিন্তিত তা তথ্য দিয়ে সামনে তুলে ধরেন মোদি। তিনি বলেছেন,'দেশে ৩৩ শতাংশ কৃষকের কাছে জমি ২ বিঘের কম। ১৮ শতাংশ কৃষকের কাছে ২-৪ বিঘে জমি আছে। আজ দেশে ছোট কৃষকের সংখ্যা ৬৮ শতাংশ। ৮৬ শতাংশ কৃষকের জমি ২ হেক্টরের কম। এমন কৃষকের সংখ্যা দেশে ১২ কোটির বেশি। এই ক্ষুদ্র কৃষকদের সম্পর্কে চিন্তা আমাদের করতে হবে। ক্ষুদ্র কৃষক ঋণ মকুবের সুবিধা পান না। কারণ তাঁদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই। সেচের সুবিধাও ক্ষুদ্র কৃষকদের ভাগ্যে নেই। বিমার সুবিধাও ক্ষুদ্র কৃষকরা পান না ২০১৪-র পর ফসল বিমার আওতায় ক্ষুদ্র কৃষকদের আনা হয়েছে। ছোট কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Prahlad Joshi : ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
Dharmendra Pradhan : ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
ধর্মেন্দ্র প্রধানের জায়গায় এবার শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget