এক্সপ্লোর

PM Modi : প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করবে বিজেপি, দেশজুড়ে হবে মহামৃত্যুঞ্জয় জপ

BJP to organize prayers for PM's long life : বারাণসীতে কাল ভৈরব মন্দিরে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা ও আরতি করা হবে

নয়া দিল্লি : "ভাতিন্দা বিমানবন্দরে বেঁচে ফিরতে পেরেছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন।" গতকালই পাঞ্জাবে (Punjab) তাঁর কনভয় আটকে পড়ার পর বিমানবন্দরে ফিরে এসে রাজ্য সরকারের আধিকারিকদের একথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করবে বিজেপি (BJP)। এমনই খবর দলীয় সূত্রের।

দিল্লিতে (Delhi) কনৌট প্লেসের হনুমান মন্দিরে প্রার্থনা করবেন জেনারেল সেক্রেটারি অরুণ সিংহ, দুষ্মন্ত্য গৌতম এবং বৈজন্ত পাণ্ডা। গুফা মন্দিরে মহা মৃত্যুঞ্জয় জপ করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এর পাশাপাশি মহাকালেশ্বর এবং ওমকারেশ্বরে প্রার্থনা ও জপ করা হবে। বারাণসীতে কাল ভৈরব মন্দিরে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা ও আরতি করা হবে। একইভাবে দেশের বিভিন্ন মন্দিরে মানুষ মহামৃত্যুঞ্জয় জপ করবেন বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন ; ভাতিন্দায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিজিপি-র ইস্তফা দাবি বিজেপির

প্রসঙ্গত, বুধবার ফিরোজপুরে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সেখানে ৪২ হাজার ৭৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল তাঁর। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে ভাতিন্দায় নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর হেলিকপ্টারে তাঁর হুসেনওয়ালা জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল তাঁর। বৃষ্টি ও খারাপ দৃশ্যমানতার কারণে, প্রধানমন্ত্রী ২০ মিনিট অপেক্ষা করেন। যাতে আবহাওয়ার উন্নতি হয়।

কিন্তু, আবহাওয়ার উন্নতি না হওয়ায় ঠিক হয় যে, প্রধানমন্ত্রী রাস্তা ধরে জাতীয় শহিদ স্মৃতিসৌধে যাবেন। যার জন্য দুই ঘণ্টার বেশি সময় লাগবে। পাঞ্জাবের ডিজিপি নিরাপত্তার যাবতীয় আশ্বাস দেওয়ার পর প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে রওনা দেন। হুসেনওয়ালা জাতীয় শহিদ স্মৃতিসৌধের ৩০ কিমি ব্যবধানে, যখন প্রধানমন্ত্রীর কনভয় একটি ফ্লাইওভারে পৌঁছয়, তখন দেখা যায় কয়েকজন বিক্ষোভকারী রাস্তা অবরোধ করেছেন। ১৫-২০ মিনিট ফ্লাইওভারে আটকে পড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এটা বড়সড় গাফিলতি বলে বিবৃতিতে বলা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী কর্মসূচির কথা আগে থেকে পাঞ্জাব সরকারকে জানানো হয়েছিল। এদিকে এই ঘটনায় চরণজিৎ সিং চান্নির (Punjab chief minister Charanjit Singh Channi) ইস্তফা দাবি করেছে বিজেপি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget