এক্সপ্লোর

Narendra Modi : সীমান্তে অতন্দ্র প্রহরীদের সঙ্গে দীপাবলিযাপন, কার্গিলে প্রধানমন্ত্রী

PM Modi in Kargil : এবারও দীপাবলি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন সেনাদের কাছে।  আলোর উত্সবের আনন্দ ভাগ করে নিলেন তিনি।

নয়াদিল্লি :  প্রতিবছর এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমোই। পরিবার থেকে অনেক অনেক দূরে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ান দেশের প্রধানমন্ত্রী। উৎসাহ দেন তাঁদের। উৎসবের ছোঁয়া পৌঁছে দেন সীমান্তের প্রহরীদের কাছে। এবারও তার অন্যথা হল না। এবারও দীপাবলি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন সেনাদের কাছে।  আলোর উত্সবের আনন্দ ভাগ করে নিলেন তিনি।

 প্রতিবছর জওয়ানদের সঙ্গেই দীপাবলি উদযাপন করেন তিনি। নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে সিয়াচেন সফরে যান দীপাবলিতে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সৈন্যদের সাথে উত্সব উদযাপন করেছিলেন তিনি।  

সোমবার দেশবাসীকে দীপাবলির শুভকামনা জানান তিনি। লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন' 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবছর দেব-দীপাবলি সন্ধে অযোধ্যায় কাটিয়েছেন। অযোধ্যায় সরযূ নদীর দীপোত্সবে সামিল হন প্রধানমন্ত্রী। রবিবারই উত্তরপ্রদেশ সফরে যান মোদি। অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির দর্শন করাই তাঁর প্রধান উদ্দেশ্য ছিল। সেখানে পুজোও করেন তিনি। ঘুরে দেখেন প্রকল্প এলাকা। 

সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোত্সবে অংশ নেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোত্সবের আয়োজন করা হয়েছে। এই প্রথম তাতে যোগ দিলেন প্রধানমন্ত্রী। এখানে একসঙ্গে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হয়। ১৬টি ট্যাবলো অংশ নয় অনুষ্ঠানে। সরযূ-তীরে হয় বিশেষ থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো। 

সপ্তাহের শুরুতে, মোদি উত্তরাখণ্ডের কেদারনাথ এবং বদ্রিনাথ মন্দিরে প্রার্থনা করেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget