এক্সপ্লোর

Lata Mangeshkar-PM Modi Conversation: মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন লতা, গুজরাতি সংযোগই বেঁধে রেখেছিল ‘ভাই-বোন’কে

Lata Mangeshkar-PM Modi Conversation: রবিবার সুর সম্রাজ্ঞীর প্রয়াণে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। লতার আশীর্বাদধন্য মোদিও ভারাক্রান্ত মনে শোকপ্রকাশ করেছেন টুইটারে।

নয়াদিল্লি: রাজনীতি এবং সঙ্গীত, দু’জনের কর্মজগৎ ছিল একেবারেই আলাদা। কিন্তু গুজরাতি সংযোগই বেঁধে রেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। বছর বছর রাখি বাঁধা হোক বা মোদির মায়ের আশীর্বাদও নিতে বার বার ছুটে গিয়েছেন লতা। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে, তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী মোদিকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে দেখতে চেয়েছিলেন লতা।

রবিবার সুর সম্রাজ্ঞীর প্রয়াণে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। লতার আশীর্বাদধন্য মোদিও ভারাক্রান্ত মনে শোকপ্রকাশ করেছেন টুইটারে। সেখানে লতার চলে যাওয়ায় শূন্যতা নেমে এল বলে মন্তব্য করেছেন মোদি। তাতেই ২০১৯ সালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি এবং লতার আন্তরিক কথোপকথন নিয়ে স্মৃতিচারণ শুরু হয়েছে।

২৮ সেপ্টেম্বর লতার জন্মদিন। ২০১৯ সালে ওই সময় আমেরিকা সফরে ছিলেন মোদি। তার আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে লতাকে ফোন করেন মোদি। জন্মদিনের শুভেচ্ছা জানান লতাকে। সেখানেই মোদি জানান যে, লতার মা গুজরাতি। তাই গুজরাতি মোদির উপর শিল্পীর স্নেহ একটু বেশি। তাঁকে রাখিও বাঁধেন লতা।তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজেও লতার আশীর্বাদ চান মোদি।

আরও পড়ুন: Lata Mangeshkar Demise: 'ওঁর সমস্ত গানই সেরা', লতার প্রয়াণে শোকবার্তা হেমা মালিনীর|Bangla News

মোদির ফোন পেয়ে আপ্লুত লতা জানান মোদি এবং তাঁর মা হীরবেনের সঙ্গে নিবিড় যোগ তাঁর। লতা বলেন, ‘‘আপনি যে কী, তা আপনি নিজেও জানেন না। আপনি আসার পর ভারতের ছবি পাল্টে গিয়েছে। তাতে খুব গর্ব হয় আমার। আপনি কত ব্যস্ত, তা জানি আমি। মাথায় কত চিন্তা। আপনি মাকে প্রণাম করে আসার পর, আমিও একজনকে পাঠিয়েছিলাম আশীর্বাদ চাইতে। ফোনে আমাকে আশীর্বাদ করেন উনি। খুব খুশি হয়েছিলাম।’

শুধু তাই নয়, লতার মায়ের গুজরাতি হওয়াই যে তাঁদের ভাই-বোনের সম্পর্কে বেঁধে দিয়েছে, সে কথাও জানান মোদি। তিনি বলেন, ‘‘আপনি যখন গর্বের সঙ্গে বলেন যে আপনার মা গুজরাতি, খুব আনন্দ হয় আমার। আর যখনই দেখা করতে যাই, নানারকম গুজরাতি খাবার খেতে দেন আপনি।’’ ২০২০-র আগস্ট মাসে নেটমাধ্যমে মোদিকে রাখির শুভেচ্ছাও জাানন লতা। অন্য দিকে, লতাকে বরাবর ‘দিদি’ বলেই সম্বোধন করতেন মোদি। ২০১৯ সালে প্রসূন জোশীর লেখা ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, ম্যায়ঁ দেশ নহি ঝুনে দুঙ্গা’ কবিতাকে গানের রূপ দিয়েছিলেন লতাই। ওই কবিতার দু’ছত্র ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদিই পড়ে শুনিয়েছিলেন। ২০১৩ সালে নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, সেই সময় রাজ্যে একটি অনুষ্ঠানে গিয়ে সরাসরি মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চান বলেও জানিয়েছিলেন লতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget