এক্সপ্লোর

PM Modi in Gorakhpur: উত্তরপ্রদেশে ৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’, বললেন যোগী

উত্তরপ্রদেশে নয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  উত্তরপ্রদেশের মুখ্যমমন্ত্রী যোগী আদিত্যনাথের জেলা গোরক্ষপুরে ৮,৬০৩ কোটি টাকার একটি সার তৈরির কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।


গোরক্ষপুর: ভোটমুখী উত্তরপ্রদেশে নয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  উত্তরপ্রদেশের মুখ্যমমন্ত্রী যোগী আদিত্যনাথের জেলা গোরক্ষপুরে ৮,৬০৩ কোটি টাকার একটি সার তৈরির কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ১,০১১ কোটি টাকা ব্যয়ে তৈরি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-গোরক্ষপুর রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার (আইসিএমআর-আরএমআরসি)-র একটি অত্যাধুনিক ল্যাবেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 

গোরক্ষপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন যোগী আদিত্যনাথ। উন্নয়ন প্রকল্পের সূচনার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে যোগী বলেছেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায় (মোদি থাকলে সম্ভব)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। এর আগে প্রধানমন্ত্রী এদিন  গোরক্ষপুরে উন্নয়নমূলক প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান যেন রাজ্যে পূর্বাঞ্চলের মানুষের কাছে স্বপ্ন পূরণের মতো। বিরোধীদের কাছে যা ছিল অসম্ভব। গত ত্রিশ বছরে উত্তরপ্রদেশে পাঁচটি সরকার এসেছে, গিয়েছে। শুধমাত্র বিজেপি সরকারই গোরক্ষপুরে সার কারখানা শুরু করার সাহস দেখিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের যোগী আদিত্যানাথ সরকারের প্রশংসা করেছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্য়োগ গ্রহণের জন্য। তিনি বলেছেন, গোরক্ষপুরে সার কারখানা ও এমস একসঙ্গে অনেক বার্তা দিয়েছে। ডবল ইঞ্জিন সরকার থাকলে কাজ দ্বিগুণ গতিতে হয়। সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে কোনও বিপর্যয়ই বাধা হয়ে দাঁড়াতে পারে না। 

প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালের আগে ইউরিয়ার অভাব সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসত। আমরা ইউরিয়ার অপব্যবহার বন্ধ করেছি। ১০০ শতাংশ নিম কোটিং নিশ্চিত করেছি। আমরা কোটি কোটি কৃষকদের সয়েল হেল্থ কার্ড দিয়েছি। যাতে তাঁরা জানতে পারেন, কোনও ধরনের সার তাঁদের জমির প্রয়োজন হয়। আমরা ইউরিয়ার উৎপাদনে জোর দিয়েছি।

বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা প্রকল্প উদ্বোধনের সময় নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা কঠোর পরিশ্রম ও এ ধরনের প্রকল্প স্থাপনে কত সময় লাগে, তা বুঝতে পারেন না। ওই ধরনের লোকজন বুঝতে পারবেন না যে, করোনা সংকটের সময়ও ডবল ইঞ্জিন সরকার উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। নাম না করে সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা লাল টুপি পরেন, তাঁরা রাজ্যের পক্ষে লাল সতর্কতা, রাজ্যের পক্ষে বিপজ্জনক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget