এক্সপ্লোর

PM Modi To Address Nation Today: আজ সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

PM Modi To Address Nation Today: করোনা টিকাকরণে বৃহস্পতিবারেই ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হয়েছে। এর পরের দিনই অর্থাৎ আজ সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

করোনাভাইরাস অতিমারী থেকে সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারেবারেই দেশবাসীকে টিকা গ্রহণের আর্জি জানানো হয়েছে। গতকাল করোনা টিকাকরণের ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, টিকাকরণের ক্ষেত্রে ইতিহাস তৈরি করেছে ভারত। যদিও দেশবাসীর উদ্দেশে ভাষণে কোন কোন বিষয়গুলিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ, দেশের সামনে বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে।

Petrol and Diesel Prices Today পরপর তিনদিন বাড়ল জ্বালানির দাম, সেঞ্চুরির আরও কাছে ডিজেল

কোনও কোনও মহলে অনুমান করা হচ্ছে যে, শিশুদের টিকাকরণ নিয়ে প্রধানমন্ত্রীর এই ভাষণ হতে পারে। কেননা, শিশু ও কিশোরদের জন্য যে ভ্যাকসিন আসছে, এক্সপার্ট কমিটি তার অনুমোদনের সুপারিশ ডিজিসিএ-র কাছে পাঠিয়েছে।  এর পরিপ্রেক্ষিতে যে কোনও সময়ই এই ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র পেতে পারে।

কাশ্মীরেও জঙ্গিদের উপদ্রব বেড়েছে। গত ১২ দিনে নানা জায়গায় এনকাউন্টার চলছে।এই ঘটনা সরকারের উদ্বেগ বাড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২৩ অক্টোবর অর্থাৎ আগামীকাল কাশ্মীর সফরে যাবেন। এর আগে সেনাপ্রধান এমএম নরভনে জম্মু ও কাশ্মীর সফর করেছেন।

এছাড়াও কৃষকদের আন্দোলন সহ আরও বিভিন্ন ইস্যু রয়েছে। এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়েও বক্তব্য রাখতে পারেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরিদ্রদের নিখরচায় খাদ্য সামগ্রী বন্টনের প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে। এছাড়াও দেশের  বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি জনিত দুর্ভোগের বিষয়ও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসতে পারে। উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্যাকেজের ঘোষণাও করতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget