এক্সপ্লোর

Prashant Kishore Update: 'কোভিড বিপর্যয়ের ব্যর্থতা ঢাকতে প্রতিশ্রুতির বহর' পিএম কেয়ার্সের শিশুদের অর্থদান নিয়ে খোঁচা পিকের

প্রশান্ত কিশোরের আক্রমণ, যে আয়ুষ্মান ভারত প্রকল্প ৫০ কোটি ভারতবাসীর স্বাস্থ্য নিশ্চিত করার কথা দাবি করে তারাই প্রয়োজনে হাসপাতালের বেড, অক্সিজেন পর্যন্ত জোগাতে ব্যর্থ হয়।

নয়াদিল্লি : কোভিডে অভিভাবকহীন শিশুদের জন্য পিএম কেয়ার্স তহবিল থেকে অর্থসাহায্যের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন প্রশান্ত কিশোর। প্রাক্তন ভোট কুশলীর খোঁচার সুরে বলেছেন, 'সত্যিই মাস্টারস্ট্রোক। কোভিড বিপর্যয় সামলাতে চরম ব্যর্থ হওয়ার পর সমবেদনার নামে ফের একবার প্রতিশ্রুতির ফানুস'।

শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিডে যে শিশুরা তাদের দুই অভিভাবককেই হারিয়েছে তাদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার। ১৮ বছর বয়স হলে দেওয়া হলে মাসিক স্টাইপেন্ড। ২৩ বছর বয়স হলে দেওয়া হবে এককালীন ১০ লক্ষ টাকা। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বল্পসুদে ঋণ ও ১৮ বছর বয়স পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমার আওতাতেও পড়বে সেইসব শিশুরা।

কেন্দ্রীয় সরকারের যাবতীয় সমস্ত প্রতিশ্রুতি নিয়েই পাল্টা দিয়েছেন প্রশান্ত কিশোর। প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার ট্যুইটটিকে রিট্যুইট করে নিজের দুটি ট্যুইট করে তাঁর বক্তব্য রেখেছেন তিনি। প্রথমটিতে খোঁচা সুরে পিকে লিখেছেন, 'মোদি সরকারের আরও একটি মাস্টারস্ট্রোক। কোভিড বিপর্যয় সামলাতে চূড়ান্ত ব্যর্থতার ফলে যে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে তাদের প্রতি সহানুভূতির নামে প্রতিশ্রুতির ফানুস দেওয়া হয়েছে। বর্তমানে ভয়াবহ অবস্থার মাঝেও শিশুরা ইতিবাচক থাকবে এই ভেবে যে ১৮ বছর বয়েস পৌঁছলে সরকারের তরফে সাহায্য পাওয়া যাবে।'

ইচ্ছাকৃতভাবে পজিটিভ ও প্রমিস শব্দদুটিকে ক্যাপিটালে লিখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিবাচক পরিবেশ দেখানোর চেষ্টা ও প্রতিশ্রুতি এই দুটি প্রসঙ্গে তীব্র খোঁচা দিয়েছেন তিনি। যার পরের ট্যুইটে প্রশান্ত কিশোর কার্যত চাঁচাছোলা ভাষায় জুড়েছেন, 'আমাদের সত্যিই ধন্যবাদ দেওয়া উচিত প্রধানমন্ত্রী ও পিএম কেয়ার্স ফান্ডকে, কারণ সংবিধানে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার যে কথা বলা হয়েছে, সেটার প্রতিশ্রুতি তো মিলেছে।'

দেশের স্বাস্থ্যব্যবস্থার হাল নিয়ে কটাক্ষ জুড়ে পিকে লিখেছেন, 'আয়ুষ্মান ভারত প্রকল্পেও শিশুদের অর্ন্তভুক্ত করার কথা বলার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। কারণ যে প্রকল্প ৫০ কোটি ভারতবাসীর স্বাস্থ্য নিশ্চিত করার দাবি করে সেটাই তো আবার মানুষকে প্রয়োজনে হাসপাতালের বেড, অক্সিজেন পর্যন্ত জোগাতে ব্যর্থ হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget