এক্সপ্লোর

Cheetahs In India: চোখে রোদচশমা, মাথায় টুপি, জঙ্গল সাফারির বেশে মোদি, খাঁচা খুলে ছাড়লেন ৮ চিতাকে

Narendra Modi: শনিবার মধ্যপ্রদেশের গ্বালিয়রে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে আটটি চিতা নিয়ে অবতরণ করে বায়ুসেনার বিশেষ কার্গো কপ্টার 'চিনুক'।

গ্বালিয়র: প্রতীক্ষার অবসান হল অবশেষে। খাঁচা খুলে আট চিতাকে অভয়ারণ্যে ছাড়লেন প্রধানমন্ত্রী মোদি। মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে (Kuno National Park) রাখা হবে চিতাগুলিকে। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সেখানকার এনক্লোজারে খাঁচা খুলে চিতাগুলিকে ছেড়ে দেন মোদি। ঘটনাচক্রে শনিবারই প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন। তাই সাত দশক পর ভারতে চিতার পদার্পণ এবং প্রধানমন্ত্রীর জন্মদিনকে (Narendra modi Birthday) সংযোগ হিসেবে দেখছেন বিজেপি সমর্থকদের অনেকে (Cheetahs In India)। 

অভয়ারণ্যএ খাঁচা খুলে চিতা ছাড়লেন মোদি

শনিবার মধ্যপ্রদেশের গ্বালিয়রে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে আটটি চিতা নিয়ে অবতরণ করে বায়ুসেনার বিশেষ কার্গো কপ্টার 'চিনুক'। সকাল ৮টা নাগাদ সেখানে অবতরণ করে কপ্টারটি। বেসমারিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোটা বিষয়টির তদারকির দায়িত্বে ছিলেন। বায়ুসেনা ঘাঁটি থেকে কুনো জাতীয় অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। পরে শাংহাই সম্মেলন থেকে সটান গ্বালিয়র পৌঁছন মোদিও।  খাঁচা খুলে চিতাগুলিকে মুক্ত করেন তিনি। ডিএসএলআর ক্য়ামেরা হাতে ছবিও তুলতে দেখা যায় তাঁকে।

গ্বালিয়রে বায়ুসেনা ঘাঁটি থেকে চিতার ভিডিও এ দিন ট্যুইট করেন জ্যোতিরাদিত্য। তিনি লেখেন, 'কুনোয়, নিজেদের নতুন ঠিকানায় পৌঁছেছে চিতাগুলি'। বিশ্বের বিশিষ্ট চিতা বিশেষজ্ঞ ডঃ লোরি মার্কারও বায়ুসেনার কপ্টারে গ্বালিয়র এসে পৌঁছেছেন। তিনি বলেন, "মৃদু অবশ করে রাখা হয়েছে চিতাগুলিকে। তবে ঘুমপাড়ানি গুলি বা ওষুধ খাওয়ানো হয়নি। তারা দিব্যি আছে " 

বিশ্বের দ্রুতগামী পশু চিতা। নমিবিয়ার আন্তর্জাতিক অলাভজনক সংস্থা চিতা সংরক্ষণ ফান্ড (Cheetah Conservation Fund) তাদের অস্তিত্ব রক্ষায় তৎপর। ভারতে এসে পৌঁছনো আটটি চিতার মধ্যে পাঁচটি স্ত্রী-চিতা। তাদের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে। পুরুষ চিতা রয়েছে তিনটি। তাদের বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছর।

আরও পড়ুন: Cheetahs In India: বায়ুসেনার কপ্টারে গ্বালিয়র এসে পৌঁছল ৮ চিতা, খাঁচা খুলে অরণ্যে ছাড়বেন খোদ মোদি

অতীতে ভারতে এশিয়াটিক চিতার বাস ছিল। কিন্তু ১৯৫২ সালে অভ্যন্তরীণ ভাবে চিতার বিলুপ্তির ঘোষণা করা হয়। আন্তঃমহাদেশীয় স্থানান্তরণ প্রকল্পের আওতায় সাত দশক পর ভারতে ফের চিতার আগমন ঘটল। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় অবস্থিত কুনো অভয়ারণ্য, গ্বালিয়র থেকে দূরত্ব ১৬৫ কিলোমিটার। সবুজ গাছ-গাছালি, ঘাসে ঢাকা উদ্যান এবং শিকারের পর্যাপ্ত জোগান থাকায় কুনো অরণ্যকে ওই আট চিতার নতুন ঠিকানা হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

কিন্তু পশুপ্রেমীরা এই উদ্যোগের সমালোচনা করছেন। তাঁদের আশঙ্কা, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে এই আট চিতার। উল্টে কুনো অভয়ারণ্যে যে চিতাবাঘগুলি রয়েছে, তাদের সঙ্গে সংঘর্ষ দেখা দিতে পারে চিতাগুলির।

দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে এল আট চিতা

আফ্রিকা থেকে ভারতে চিতা আনার পরিকল্পনা ২০০৯ সালেই গৃহীত হয়। কিন্তু নানা কারণে ওই পরিকল্পনা পিছিয়ে যেতে থাকে। ২০২১-এর নভেম্বরে চিতা আনা হবে বলে এর আগে ঠিক হয়েছিল। কিন্তু করোনার কারণে প্রক্রিয়া আটকে যায়। গোটা বিশ্বে চিতার সংখ্যা ৭ হাজার। মূলত আফ্রিকার সাভানা অঞ্চলেই তাদের দেখা যায়। তাদের ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
Tamil Nadu News : '৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget