এক্সপ্লোর

Modi Aunt death: করোনায় মৃত্যু নরেন্দ্র মোদির কাকিমার

মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত কয়েকদিন ধরে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

আহমেদাবাদ : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাকিমা নর্মদাবেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর গত কয়েকদিন ধরে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার যাবতীয় লড়াই ব্যর্থ করে কোভিডের কাছে হার মানলেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি জানিয়েছেন, 'দিন দশেক আগে আমাদের কাকিমা নর্মদাবেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতির জন্য। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। আজ উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।'সন্তানদের সঙ্গে নিউ রানিপ এলাকায় থাকতেন নর্মদাবেন।

বেশ কিছু বছর আগেই নর্মদাবেনের স্বামী জগজীবন দাস প্রয়াত হয়েছিল। নরেন্দ্র মোদির বাবা দামোদর দাসের থেকে বয়সে যিনি ছোট ছিলেন। 

এমনিতেই গোটা দেশে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিত, মৃতের সংখ্যা। কিছুদিন আগেই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলে আশিস ইয়েচুরিকে। মাত্র ৩৪ বছর বয়সেই মারণ ভাইরাসের শিকার হতে হয়েছিল তাঁকে।

মঙ্গলবার দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া বুলেটিন অনুযায়ী, এদিনও ভারতে একদিনে সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়িয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩,২৩,১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২৭৭১ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৫১,৮২৭ জন ৷

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট। পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যুর খবর আসছে। দেশের বিভিন্ন জায়গা থেকেই মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে।

ভারতের চলতি করোনা পরিস্থিতি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডোস আধানোম ঘেব্রিয়েসাস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। সেখানকার পরিস্থিতি হৃদয়বিদারক। ট্রেডোস বলেছেন, ভারতের করোনা পরিস্থিতি খুবই সঙ্গিন হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশকে এখনও করোনাজনিত গুরুতর সংকটের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ভারতের যে ছবি সামনে এসেছে তা মর্মান্তিক।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget