এক্সপ্লোর

PM Modi Twitter Followers: ট্যুইটারে ৭ কোটি ছাড়াল নরেন্দ্র মোদির ফলোয়ার্স সংখ্যা

সোশ্যালে অনন্য নজির প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় অনন্য নজির গড়লেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইটারে ফলোয়ার্সের সংখ্যা ছাড়িয়ে গেল ৭ কোটি। বরাবরই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট 'অ্যাকটিভ' তিনি। দেশের প্রধান হিসেবে বিভিন্ন বিষয়েই ট্যুইট করেন থাকেন নরেন্দ্র মোদি। গুজরাটের ভাবনগরে ব্ল্যাকবাক ন্যাশনাাল পার্কে হরিণদের রাস্তা পার করার দৃষ্টিনন্দন ভিডিও থেকে পীযূস গোয়েলের উত্তর-পূর্বের বিখ্যাত ঝাল লঙ্কার খোঁজের খবর রিট্যুইট করাই হোক বা বুধবার মার্কিন সচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের খোঁজ দিয়ে ভারত-ইউএস সম্পর্কের সখ্যতার খোঁজ, ফলোয়ার্সদের জন্য তাঁর চোখে দেখা দেশের নানার খোঁজ ফলোয়ার্সদের জন্য ট্যুইটারে দেন নরেন্দ্র মোদি।

কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বদলে বুধবারই কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বাসবরাজ বোম্মাই। সূত্রের খবর, বিজেপির হাইকমান্ড তথা নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে বনিবনা না হওয়াতেই গদি ছাড়তে বাধ্য হয়েছেন ইয়েদুরাপ্পা। তাঁর ঘনিষ্ঠ বিএস বোম্মাইকে মুখ্যমন্ত্রীর আসনে বসার জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে ইয়েদুরাপ্পাকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করতে নামা অ্যাথলিটদের সবসময় শুভেচ্ছা জানানো হোক, বা দেশের যে কোনও কীর্তিমানকে দ্রুত 'সোশ্যাল' শুভেচ্ছা, সবেতেই এগিয়ে থাকেন প্রধানমন্ত্রী। গতকালই গুজরাটের ধোলাভিরার রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হওয়ার খবরও রিট্যুইট করে দেশবাসীর সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিলেন মোদি।

এদিকে উল্লেখযোগ্যভাবে, মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ট্যুইটারে নিজে থেকে কোনও তথ্য প্রকাশ করেননি নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অফিস তথা পিএমও-র ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ করা হলেও নরেন্দ্র মোদি নিজের কোনও সোশ্যাল মিডিয়াতেই বৈঠক নিয়ে কিছু জানাননি। সৌজন্যের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হলেও গোটা দেশের রাজনৈতিক মহলের নজর অবশ্য আপাতত দিল্লির দিকেই। বঙ্গে কার্যত সর্বশক্তি নিয়ে লড়তে নেমেও বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে হারতে হয়েছে নরেন্দ্র মোদিকে নেতৃত্বে প্রচার চালানো বিজেপিকে। এই অবস্থায় ২০২৪ লোকসভা ভোটের বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজ চলছে দিল্লিতে। আর সেই আবহের মাঝেই সোশ্যালে আর একটু হিট হলেন নরেন্দ্র মোদি।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget