এক্সপ্লোর

Pushpa 2 The Rule: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০২৪-এ বড়পর্দায় আসছে 'পুষ্পা ২', ঘোষণা হল মুক্তির তারিখ

'Pushpa 2' Release Date: 'পুষ্পা' যখন ২০২১ সালে মুক্তি পায়, তখনও সাধারণ মানুষ করোনা আতঙ্কে ঘরে থাকতেন। প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাস এক প্রকার চলেই গিয়েছিল সকলের। সেই সময়ে ব্লকবাস্টার হয় এই ছবি।

নয়াদিল্লি: বহু প্রতীক্ষার অবশেষে অবসান। ঘোষণা হয়ে গেল অল্লু অর্জুনের (Allu Arjun) প্যান ইন্ডিয়া ছবি 'পুষ্পা ২'-এর মুক্তির তারিখ (Pushpa 2 Release Date Announced)। তবে আরও কিছুদিন ধৈর্য্য ধরতে হবে পুষ্পা অনুরাগীদের। আগামী বছর প্রেক্ষাগৃহে আসছেন অল্লু অর্জুন তাঁর 'পুষ্পারাজ' অবতারে। 

কবে মুক্তি পাচ্ছে 'পুষ্পা: দ্য রুল'? 

২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National Award) পান অল্লু অর্জুন। সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও পৌঁছয় এই ছবির ঝুলিতে। প্রথম ছবির শেষ ভাগেই ঘোষণা করা হয় দ্বিতীয় ভাগের কথা। তবে সেই ছবির কাজ পিছিয়ে যায় বারবার। 

অবশেষে, আজ ঘোষণা করা হয়েছে আগামী বছর ১৫ অগাস্ট, ২০২৪ সালে, মুক্তি পাবে 'পুষ্পা ২'। প্রযোজনা সংস্থা 'মৈত্রী মুভি মেকার্স'র (Mythri Movie Makers) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় 'পুষ্পা ২' ছবির মুক্তির তারিখ। 

সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও (Rashmika Mandanna) ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

পুষ্পার গল্প মূলত ১৯৯০-এর প্রেক্ষাপটে তৈরি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসার মাফিয়ার গল্প মূলত এই ছবি। পুষ্পার চরিত্রে দেখা গেছে অল্লু অর্জুনকে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। 

আরও পড়ুন: Kolkata Police on Jawan: কলকাতা পুলিশের পোস্টেও 'জওয়ান' স্পর্শ, অভিনব উপায়ে সচেতনতার বার্তা

এই ছবি যখন ২০২১ সালে মুক্তি পায়, তখনও সাধারণ মানুষ করোনা আতঙ্কে ঘরে থাকতে বেশি পছন্দ করতেন। প্রেক্ষাগৃহে যাওয়ার অভ্যাস এক প্রকার চলেই গিয়েছিল সকলের। সেই সময় দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে যেতে সক্ষম হয় 'পুষ্পা: দ্য রাইজ'। সেই আবহেও এই ছবির মুক্তি ঝড় তোলে বক্স অফিসে। কেবল দক্ষিণেই নয়, গোটা দেশে ব্লকবাস্টার হিট হয় 'পুষ্পা', রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবির গানগুলি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget