এক্সপ্লোর

Kolkata Police on Jawan: কলকাতা পুলিশের পোস্টেও 'জওয়ান' স্পর্শ, অভিনব উপায়ে সচেতনতার বার্তা

Shah Rukh Khan: তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই। তিনি ছবিতেও সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা বয়ে এনেছেন। এবার কিং খানের 'জওয়ান'-এর পোস্টার ব্যবহার করে রাস্তায় সচেতনতা অবলম্বনের বার্তা দিল কলকাতা পুলিশ।

কলকাতা: সাধারণ মানুষকে বিভিন্ন জরুরি বিষয়ে সতর্ক করার জন্য প্রায়ই অনন্য উপায় বের করে কলকাতা পুলিশ (Kolkata Police)। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায়ই মজার মজার মিম (meme) পোস্টের মাধ্যমে গুঢ় বার্তা দেন তারা। আর এখন গোটা দেশ যখন 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু, তখন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি দিয়ে পোস্ট পাওয়া তো স্বাভাবিকই। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই একটি পোস্টের দেখা মিলল সোমবার। প্রশংসায় ভরালেন অনুরাগীরাও। 

কলকাতা পুলিশের সচেতনতা বার্তায় 'জওয়ান' স্পর্শ

তাঁর হাত ধরে বলিউডের লক্ষ্মীলাভ চলছে। মাত্র চার দিনে ৫০০ কোটির গণ্ডি পার করেছে বলিউড বাদশাহর ছবি। তাঁকে নিয়ে উন্মাদনা, উচ্ছ্বাসের শেষ নেই। তিনি ছবিতেও সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা বয়ে এনেছেন। এবার কিং খানের 'জওয়ান'-এর পোস্টার ব্যবহার করে রাস্তায় সচেতনতা অবলম্বনের বার্তা দিল কলকাতা পুলিশ। 

সোমবার তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কিং খানের দুটো লুকের কোলাজ পোস্ট করা হয়। বাঁদিকে বাইকে শাহরুখ খান। 'ডন' ছবির দৃশ্যে বাইকে সওয়ার কিং খানের মাথায় নেই হেলমেট। আর তার পাশের ছবিতে 'জওয়ান'-এর ব্যান্ডেজ বাঁধা লুক। দ্বিতীয় ছবিটি এখন সকলের খুব চেনা। কিন্তু ট্যুইস্ট অন্য জায়গায়। ছবির ওপরে লেখা, 'হেলমেট ছাড়া দেখালে তেজ 'জওয়ান'-এর কপালেও ব্যান্ডেজ!'

 

অর্থাৎ, কোনও সিনেমার দৃশ্য দেখেও যেন অনুপ্রাণিত হয়ে হেলমেট ছাড়া বাইক চালাবেন না। একেবারেই যে তা সুরক্ষিত নয়। ওই স্থানে শাহরুখ খান থাকলে, তাঁরও দুর্ঘটনা হতে পারে। কলকাতা পুলিশের এমন অভিনব বার্তায় অভিভূত সাধারণ মানুষ। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। কেউ লিখলেন, 'দারুণ প্রচার। স্যালুট কলকাতা পুলিশ'। অপর কেউ লিখলেন, 'এটা দারুণ হয়েছে'। কেউ কেউ লিখলেন, 'এটার অপেক্ষায় ছিলাম'। প্রসঙ্গত, শেষ কিছু পোস্টেই দেখা গেছে, বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ের সঙ্গে মিল রেখে সচেতনতা বার্তা প্রেরণ করা হয় কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। 

আরও পড়ুন: Jawan Box Office Collection Day 4: বক্সঅফিসে ঝড় তুলল 'জওয়ান', রবিবার সব রেকর্ড ভাঙল শাহরুখের ছবি

অন্যদিকে, বক্স অফিসে নিজের পুরনো রেকর্ডই ভেঙে চুরমার করছেন শাহরুখ খান। প্রত্যেক সমালোচকের মুখ একপ্রকার বন্ধ করে প্রথম চার দিনে মোট ৫৩১.২৬ কোটির ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'। বিশ্বজুড়ে রবিবার এই ছবি ১৫৬ কোটি টাকার ওপর ব্যবসা করেছে। চলতি বছরেই কিং খানের 'পাঠান' ছবিও ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। তিনি একমাত্র অভিনেতা যাঁর এক বছরে দুটি ছবি পরপর ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget