এক্সপ্লোর

Jio World Drive : থাকছে ৭২টি আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ড, জিও ওয়ার্ল্ড ড্রাইভ লঞ্চের ঘোষণা রিলায়েন্সের

১৭.৫ একর জায়গাজুড়ে এই মল মুম্বইয়ের মূল বাণিজ্যকেন্দ্র বান্দ্রা কুর্লা কমপ্লেক্স চত্বরে তৈরি হয়েছে...

মুম্বই : জিও ওয়ার্ল্ড ড্রাইভ। বৃহস্পতিবার এই প্রিমিয়াম মলের ঘোষণা করল রিলায়েন্স। ১৭.৫ একর জায়গাজুড়ে এই মল মুম্বইয়ের মূল বাণিজ্যকেন্দ্র বান্দ্রা কুর্লা কমপ্লেক্স চত্বরে তৈরি হয়েছে। 

প্রেস বিবৃতি অনুযায়ী, এই এলাকাটি হবে মুম্বইয়ের প্রথম রুফটপ ড্রাইভ-ইন থিয়েটার এবং এতে ৭২টি আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ড, বিশ্বের ২৭ রকমের রন্ধনপ্রণালী, একটি ওপেন-এয়ার উইকএন্ড কমিউনিটি মার্কেট এবং পোষ্য-বান্ধব পরিষেবা থাকবে।

রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড-এর সিইও দর্শন মেহতা বলেন, জিও ওয়ার্ল্ড ড্রাইভ খোলার সাথে সাথে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স মুম্বইয়ের নতুন সামাজিক মাধ্যাকর্ষণ কেন্দ্র হতে চলেছে। মুম্বইয়ের কেন্দ্রস্থলে এই জাতীয় খুচরো বিক্রয়কেন্দ্র থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের জিনিসের নতুন অভিজ্ঞা তৈরি হতে চলেছে। আসন্ন জিও ড্রাইভ ইন থিয়েটার অবশ্যই দেখার গন্তব্যস্থলে পরিণত হবে। সকলের জন্য যা আনন্দের মুহূর্ত হয়ে উঠবে।

রিলায়েন্সের নতুন খাদ্য ও মুদির কনসেপ্ট স্টোর ফ্রেশপিকও থাকবে জিও ওয়ার্ল্ড ড্রাইভে। ২৯০টি গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন রুফটপ জিও ড্রাইভ-ইন থিয়েটারটির পরিচালনা করবে পিভিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই এলাকাটি ভারতে প্রথমবারের মতো মাইজন পিভিআর ফ্ল্যাগশিপ সিনেমা কনসেপ্টেরও প্রবর্তন করবে। এতে ৬টি অত্যাধুনিক মাল্টিপ্লেক্স থিয়েটার, প্রিভিউ থিয়েটার এবং ভিআইপি অতিথিদের জন্য পৃথক প্রবেশদ্বার থাকছে।

আরও পড়ুন ; ১১৮৩ কোটি টাকায় এয়ারটেলের থেকে স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনল রিলায়েন্স জিও

দর্শন মেহতা বলেছেন, আমাদের গবেষণা ইঙ্গিত দিচ্ছে যে গ্রাহকরা অন্য ধরনের অভিজ্ঞতার জন্য বেরিয়ে আসতে প্রস্তুত। এমন জায়গায় যেখানে প্রিয়জনদের সঙ্গে একাধিক সংবেদনশীল অভিজ্ঞতা হতে পারে। জিও ওয়ার্ল্ড ড্রাইভে আমরা ঠিক এটাই সরবরাহ করার লক্ষ্য নিয়েছিলাম।

এর পাশাপাশি জানানো হয়েছে যে, যাঁরা করোনা ভ্যাকসিনের দুটি ডোজই সম্পূর্ণ করেছেন এবং তাঁদের দ্বিতীয় শট থেকে ১৪ দিনের সময়সীমা অতিক্রম করে ফেলেছেন, তাঁদেরই জিও ওয়ার্ল্ড ড্রাইভে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

সেরা শিরোনাম

Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget