এক্সপ্লোর

Rupee Circulation: ডিজিটাল হওয়ার পথে ভারত! ২০ বছরে সর্বনিম্নে নগদের জোগান

Indian Economy: ব্যবসায়িক এবং ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে বরাবরই ডিজিটাল মাধ্যমের উপর জোর দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: উৎসবের মরসুমে ডিজিটাল মাধ্যমে লেনদেন বেড়েছে। কেন্দ্রের জিএসটিবাবদ আয়ের হিসেবেই প্রমাণ মিলেছে তার। ডিজিটাল মাধ্যমে লেনদেনের এই জিগির (Digital Payments), প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতেও। চলতি বছরের দীপাবলিতে বাজারে নগদের জোগান সবচেয়ে নিচে এসে ঠেকল, যা বিগত ২০ বছরে এই প্রথম (Rupee Circulation)।

চলতি বছরে দীপবলির সপ্তাহে বাজারে নগদের জোগান সর্বকালীন নিচে!

ব্যবসায়িক এবং ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে বরাবরই ডিজিটাল মাধ্যমের উপর জোর দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এ যাবৎ নগদ নির্ভর ভারতীয় অর্থনীতিতে ইদানীং তার প্রভাব পরিলক্ষিত হয়েছে একাধিক বার। কিন্তু চলতি বছরে, দীপাবলির সপ্তাহে আগের সব হিসেব উল্টেপাল্টে গেল বললেও অত্যূক্তি হয় না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Ecowrap গবেষণা (SBI) রিপোর্ট বলছে, প্রযুক্তির উন্নয়ন ভারতীয় অর্থনীতিতে লেনদেনের গতিমুখ বদলে দিয়েছে। নগদ নির্ভর ভারতীয় অর্থনীতি স্মার্টফোন-নির্ভর লেনদেনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আরও পড়ুন: Himachal Pradesh Assembly Elections 2022: টিকা দিয়ে রক্ষা করেছেন মোদিজি, তাই বিজেপি-কে বাঁচানো কর্তব্য সকলের, ভোটের প্রচারে বললেন নাড্ডা

এসবিআই-এর অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষ ওই গবেষণার নেপথ্যে। তিনি সংবাদমাধ্যমে বলেন, “কেন্দ্রীয় সরকার ডিজিটাল অর্থনীতিকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যে নিরন্তর চেষ্টা চালিয়ে এসেছে, তারই প্রতিফলন চোখে পড়ছে। ইউপিআই, ওয়ালেটস, পিপিআই মারফত লেনদেন অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাচ্ছে টাকা।”

সৌম্যকান্তি ঘোষের কথায়, বিগত কয়েক বছরে প্রযুক্তি এত ব্যাপ্তি পেয়েছে যে QR কোড, NFC-র মাধ্যমে লেনদেনেও বহু মানুষ শামিল হয়েছেন। এমনকি তাবড় প্রযুক্তি সংস্থাও লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে এই ধরনের পরিষেবাকে।“

ডিজিটাল লেনদেন নির্ভর অর্থনীতিতে টাকা বাঁচবে সরকারের!

নগদনির্ভর থেকে ভারতের অর্থনীতি ডিজিটাল-নির্ভর হওয়ায় রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের আখেরে লাভই হয়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। এতে টাকা ছাপার খরচ বাঁচবে সরকারের। চালাতে হবে না টাঁকশালও। অর্থনীতিতে নগদের উপর নির্ভরতাও কমবে, যা গোড়া থেকেই লক্ষ্য ছিল কেন্দ্রের।

সেরা শিরোনাম

Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget