এক্সপ্লোর

Salman Khurshid : নৈনিতালে সলমন খুরশিদের বাড়িতে ভাঙচুর-আগুন, গ্রেফতার ২১

Salman Khurshid’s Nainital Home Set On Fire : এদিকে ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে সরব হয়েছেন খুরশিদ। ভিডিওয় দেখা যাচ্ছে, দুই ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করছেন

নয়া দিল্লি : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা সলমন খুরশিদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। সোমবার কিছু লোক তাঁর উত্তরাখণ্ডের নৈনিতালের বাড়িতে হামলা চালায়। সম্প্রতি তাঁর একটি বই প্রকাশিত হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানান ডিজিআই(কুমায়ুন) নীলেশ আনন্দ। তিনি বলেন, রাকেশ কপিল এবং আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে সরব হয়েছেন খুরশিদ। ভিডিওয় দেখা যাচ্ছে, দুই ব্যক্তি আগুন নেভানোর চেষ্টা করছেন। ছবিতে আগুনের লম্বা শিখা এবং একটি পোড়া দরজা ও ছিন্নভিন্ন জানালা দেখা যায়।

খবর অনুযায়ী, কয়েকজন মানুষ আজ খুরশিদের বাড়ির বাইরে স্লোগান ও পতাকা উত্তোলন করে। ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এটিকে "অসম্মানজনক" বলে অভিহিত করেছেন। বলেছেন, খুরশিদ এমন একজন "স্টেটসম্যান যিনি আন্তর্জাতিক ফোরামে ভারতকে গর্বিত করেছেন।"

থারুর ট্যুইটারে লিখেছেন, "এটি অসম্মানজনক। সলমন খুরশিদ একজন রাষ্ট্রনায়ক যিনি আন্তর্জাতিক ফোরামে ভারতকে গর্বিত করেছেন এবং সর্বদা অভ্যন্তরীণভাবে দেশের একটি মধ্যপন্থী, কেন্দ্রবাদী, অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। আমাদের রাজনীতিতে অসহিষ্ণুতার ক্রমবর্ধমান মাত্রাকে যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের নিন্দা করা উচিত।"

'Sunrise Over Ayodhya: Nationhood in Our Times' বই লিখে সম্প্রতি বিতর্কে জড়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ। কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক রাজনৈতিক নেতা নতুন বইয়ের জন্য খুরশিকদে নিন্দা করেছেন। দিল্লির দুই আইনজীবী বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে খুরশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অ্যাডভোকেট বিবেক গর্গ তাঁর অভিযোগে খুরশিদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন।

এই ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে যখন দেশের সাতটি রাজ্য যেমন- গোয়া, মণিপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাট আগামী বছর বিধানসভা নির্বাচনে যেতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget