এক্সপ্লোর

Coronavirus Vaccine Price: ‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম?’ কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

‘আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে’, মন্তব্য শীর্ষ আদালতের

নয়াদিল্লি: করোনা মামলায় কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।  আজ অক্সিজেন সঙ্কট ও করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য দরকার মনে করলে আদালত হস্তক্ষেপ করবে।
  
সেইসঙ্গেই সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, এটা জাতীয় বিপর্যয়।  এখন  রাজনীতির কাজিয়ার সময় নয়।  এখন সকলের উচিত দেশের পাশে দাঁড়ানো।  পাশাপাশি, করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম নিয়েও কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। 

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, ‘এখন জাতীয় বিপর্যয়, আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। আদালত যখনই মনে করবে, তখনই হস্তক্ষেপ করবে।’ সর্বোচ্চ আদালত এ-ও মনে করেছে, ‘হাইকোর্টগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

করোনা ভ্যাকসিনের ভিন্ন দাম প্রসঙ্গে এদিন অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ‘করোনা ভ্যাকসিনের কেন আলাদা দাম? কেন্দ্রের কাছে সেই জবাব তলব করেছে শীর্ষ আদালত। 

পাশাপাশি, করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের পরিকল্পনাও জানতে চায় আদালত। ‘ভ্যাকসিনেশনই কি করোনা মোকাবিলার একমাত্র উপায়? ‘সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের জাতীয় পরিকল্পনা কী?’ সলিসিটর জেনারেলের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।

আদালত এদিন মনে করিয়ে দেয়, ‘এখন জাতীয় সঙ্কট, কোর্ট রাজনৈতিক তরজার জায়গা নয়। আমাদের সকলকে দেশকে সাহায্য করা উচিত।’

এর আগে, গতকাল, নির্বাচন কমিশনকে তুলোধনা করেছিল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, করোনা বিধি উড়িয়ে যখন রাজনৈতিক নেতারা প্রচার করছিলেন, তখন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী তারাই। এই পরিস্থিতির জন্য কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। 

এখানেই থেমে থাকেনি মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হুঁশিয়ারির সুরে বলে, ২ মে গণনার দিন কোভিড প্রোটোকল পালন করার বিষয়ে নির্দিষ্ট ব্লু প্রিন্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে। 

যদি তা না করা হয়, সেক্ষেত্রে ভোটগণনা স্থগিত করে দেওয়া হবে। আপনাদের জন্য সাধারণ মানুষকে ভোগান্তি শিকার হতে দেব না।

মাদ্রাজ হাইকোর্টের এই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। যে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, ভোটের ফল ঘোষণার পর বিশেষ পদক্ষেপ করার জন্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 

কমিশনের তরফে বলা হয়েছে, ২ মে ফল ঘোষণার দিন কোনও বিজয় মিছিল করা যাবে না। রিটার্নিং অফিসারের কাছে সার্টিফিকেট নিতে যাওয়ার সময়, জয়ী প্রার্থীর সঙ্গে সর্বাধিক ২ জন থাকতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget